টিএসএন ডেস্ক , ২ রা নভেম্বর।।
হ্যামিল্টনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে ঈশান কিষাণ দুটি বড় রেকর্ড গড়লেন। স্যামসন এবং অভিষেক শর্মা দ্রুত আউট হওয়ার পর ঈশান কিষাণ ৩২ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সেই ইনিংস খেলার মাঝেই তিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করেন। পাশাপাশি এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটারও হয়ে গেলেন ঈশান কিষাণ ।
পঞ্চম টি-২০ ম্যাচে ঈশান কিষাণ ৩২ বলে ৬১ রানের ইনিংসে ৫টি চার এবং ৫টি ছক্কা মারেন। এই সময় তিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানও পূর্ণ করেন। ঈশান ১৩৪৫ বলে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। তিনি ভারতের হয়ে টি-২০ ইন্টারন্যাশনালে তৃতীয় দ্রুততম দুহাজার রান করা ব্যাটার হয়ে গেলেন। এই রেকর্ড তালিকায় অভিষেক শর্মা প্রথম স্থানে এবং প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয় স্থানে রয়েছেন।
ঈশান কিষাণের নামে টি-২০ ইন্টারন্যাশনালে এক ক্যালেন্ডার বছরে কোনও ভারতীয় ক্রিকেটারের করা সর্বাধিক রানের রেকর্ড হল । তিনি ২০২৬ সালে ১১৬৫ রান করেছেন । ১ নভেম্বর, ২০২৬-এ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫ম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে সূর্যকুমার যাদবকে টপকে তিনি এই রেকর্ড নিজের নামে করেন। ২০২২ সালে সূর্যকুমার যাদব ১১৬৪ রান করেছিলেন । ঈশান কিষাণ সূর্যকুমার যাদবের রেকর্ড ভেঙে দিয়েছেন ।

