Indian Cricket: বৈভব প্রসঙ্গে গম্ভীরের বক্তব্য, “সকলকে খুশি করা তাঁর কাজ নয়।”

1793436122 gambhir 10

টিএসএন ডেস্ক, ১লা নভেম্বর।।
      নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচেও ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি বৈভব সূর্যবংশীর। তৃতীয় ম্যাচে ৪৫ রানের আগ্রাসী ইনিংস খেলার পরও টানা দু’টি ম্যাচে বৈভবকে বসিয়ে রাখলেন গৌতম গম্ভীর। খেলা শুরুর আগে ভারতীয় দলের কোচকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, সকলকে খুশি করা তাঁর কাজ নয়।
   ও রকম ইনিংস খেলার পরও কেন বৈভবকে সুযোগ দেওয়া হচ্ছে না? সম্প্রচারকারী চ্যানেলের প্রশ্নের উত্তরে গম্ভীর বলেছেন, ‘‘প্রথমত, সকলকে খুশি করা আমার কাজ নয়। আমার কাজ হল সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেটা জনপ্রিয় সিদ্ধান্ত নাও হতে পারে। সেই জন্যই আমি এখানে রয়েছি।’’
গম্ভীর আরও বলেছেন, ‘‘জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সাজঘরের ভিতরের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ, আপনার কথা ঠিক। আমাদের সাজঘরে প্রচুর প্রতিভা রয়েছে। আবারও বলছি, আমাদের কয়েক জন ক্রিকেটার দীর্ঘ সময় ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে। স্বাভাবিক ভাবেই তাদের আরও বেশি সুযোগ পাওয়া উচিত। আমরা ঠিক এ ভাবেই দেখছি বিষয়টাকে।’’
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একটি ম্যাচেও খেলানো হয়নি বৈভবকে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। ঈশান কিশন চোট পাওয়ায় দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলানো হয় বৈভবকে। শেষ ম্যাচে ১৫ বছরের কিশোর ওপেন করতে নেমে ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে। বৈভবের আগ্রাসী ব্যাটিং নিয়ে গোটা বিশ্বের ক্রিকেট মহলে আলোচনা চলছে। তার খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরাও। কিন্তু গম্ভীর এখনও বৈভবকে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম একাদশে বৈভবকে নিয়মিত সুযোগ দিতে রাজি নন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *