টিএসএন ডেস্ক,৩১ অক্টোবর।।
জাতীয় ক্রিকেটের আবারো লজ্জার পরাজয়। টানা চার ম্যাচে পরাজিত হয়ে রাজ্য ক্রিকেটে ইতিহাসে কলঙ্ক জনক অধ্যায় রচিত করলেন রিজু সাহারা। শেষ চার বছর এমন জঘন্য পারফরমেন্স করেননি এই রাজ্যের মহিলা ক্রিকেটাররা। শনিবার বিদর্ভ এর বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করেন ত্রিপুরার ক্রিকেটাররা। ত্রিপুরা পরাজিত হয় সাত উইকেটে। লখনৌ তে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। ওই রাজ্যের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপাই একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মূলত ব্যাটসম্যানদের ধীর গতিতে ব্যাটিং ত্রিপুরার পরাজয়ের অন্যতম কারণ। ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাড করার সুযোগ পেয়ে ত্রিপুরা নির্ধারিত ওভারে ১১৫ রান করতে সক্ষম হয়েছে। প্রাথমিক ব্যর্থতার পর দল নায়িকা রিজু সাহা এবং পেশাদার ক্রিকেটার তামান্না নিগম যদি কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে ত্রিপুরার স্কোর সম্ভবত ১০০ রানের গণ্ডি পার হতো না। তামান্না ৩০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং রিজু ৩৮ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। এছাড়া রাজ্য দলের পক্ষে অশ্বত্থ বাবু ২০ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৮ রান করেন। জবাবে খেলতে নেমে ১৮ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিদর্ভ। দলের পক্ষে আয়ুশি ঠাকরে ৪৬ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং মোনা মেশ্রম ৩৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন। ত্রিপুরার পক্ষে সেবিকা দাস ২১ রানে দুটি উইকেট দখল করেন। ২ নভেম্বর ত্রিপুরার পঞ্চম প্রতিপক্ষ কেরালার।
Tripura women Cricket : বিদর্ভের মেয়েদের কাছে অসহায় আত্মসমর্পণ রাজ্যের মেয়েদের।

