টিএসএন ডেস্ক, ৩০ অক্টোবর।।
শিরোপা ধরে রাখার লড়াইটা যে এভাবেই শুরু হবে, তা কেউ ভাবেনি! এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬-র প্রথম ম্যাচেই গোলের মালা গাঁথল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ বাংলাদেশকে দাঁড়াতেই দিল না, ১৩-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের শক্তি জানান দিল মেন ইন ব্লু!এশিয়ান গেমসে ঐতিহাসিক সোনা জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে ভারত। আর তারই প্রতিফলন দেখা গেল মাঠে।
এশিয়ান গেমসে ঐতিহাসিক সোনা জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে ভারত। আর তারই প্রতিফলন দেখা গেল মাঠে।ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে শুরু করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তার ড্র্যাগ-ফ্লিক যেন বুলেট! ১-০। তার ২ মিনিট পরেই ফিল্ড করে ব্যবধান দ্বিগুণ করেন দিলপ্রীত সিং। প্রথম কোয়ার্টার শেষ হয় ৩-০ গোলে।

দ্বিতীয় কোয়ার্টারে শুরু হয় মানদীপ ম্যাজিক। ২৩ মিনিটে প্রথম গোল, ২৮ মিনিটে দ্বিতীয়, আর ৩৪ মিনিটে হ্যাটট্রিক! ঘরের মাঠে হ্যাটট্রিক করে গ্যালারি মাতিয়ে দিলেন মানদীপ সিং!
তৃতীয় কোয়ার্টার চলে আক্রমণের সুনামি
অভিষেক (২ গোল), নীলকান্ত শর্মা (১ গোল), জুগরাজ সিং (১ গোল) প্রত্যেকে গোলের খাতায় নাম তোলেন। বাংলাদেশের ডিফেন্স তখন দিশেহারা। ভারত তখন ১০-০ তে এগিয়ে।

ম্যাচের শেষ দিকে এসেও গতি কমায়নি ভারত। হার্দিক সিং ৫৬ ও ৫৯ মিনিটে পরপর দুটি দুর্দান্ত ফিল্ড গোল করে স্কোরলাইন নিয়ে যান ১৩-০ তে!
১৩ গোল, একটাও হজম নয়, ক্লিন শিট! এই জয় শুধু ৩ পয়েন্ট নয়, প্রতিপক্ষ পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপানের জন্য একটা খোলা হুমকি ভারত শিরোপা ধরে রাখতে এসেছে, আর এবার আরও ভয়ঙ্কর রূপে!

