Asmita & Biplab Deb: দেশের গর্ব জুডোকার অস্মিতাকে সংবর্ধিত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

IMG 20260809 WA0044

টিএসএন ডেস্ক, ৩ আগস্ট।।
    ত্রিপুরা তথা দেশের গর্ব জুডোকার অস্মিতা দে – কে সংবর্ধিত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। দিল্লির নিজস্ব বাসভবনে। গ্লাসগুতে অনুষ্ঠিত কমনওয়েলথ আসরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৪৮ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন সাইকেল মেকারের মেয়ে অস্মিতা। অস্মিতার ওইতিহাসিক সাফল্যে গর্বিত সমগ্র ভারতবাসী পাশাপাশি ত্রিপুরাও। অদম্য নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অবিচল সংকল্পের মাধ্যমে অস্মিতা সকল প্রতিকূলতাকে জয় করে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। যা দেশের প্রতিটি তরুণ তরুণীর কাছে উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সাংসদ। তিনি বিশ্বাস করেন, আগামী দিনেও আন্তর্জাতিক আঙ্গনে দেশের মুখ আরো উজ্জ্বল করবে। বর্তমানে উত্তর প্রদেশে পুলিশের এসপি পদে কর্মরত ত্রিপুরার অস্মিতা। গ্লাসগো থেকে সোমবার ফিরেছেন দেশে। সংবর্ধনা পেয়ে আপ্লুত অস্মিতা স্পষ্টভাবেই বলেন, দেশকে আরো পদক এনে দেওয়া ওর লক্ষ্য। তা মাথায় রেখেই প্রস্তুতি চালিয়ে যাবে সে বলে জানিয়েছেন।


3 thoughts on “Asmita & Biplab Deb: দেশের গর্ব জুডোকার অস্মিতাকে সংবর্ধিত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

  1. My husband and i ended up being so glad when Raymond could conclude his inquiry with the precious recommendations he had when using the web pages. It’s not at all simplistic to just find yourself giving out helpful hints which many others might have been making money from. Therefore we fully grasp we now have you to appreciate for that. All the illustrations you’ve made, the simple site menu, the friendships you give support to engender – it’s got mostly awesome, and it’s really leading our son in addition to our family reckon that that concept is satisfying, and that’s highly fundamental. Thank you for the whole lot!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *