Tripura table tennis: শুরু হলো টিটিএ এশিয়ান র‍্যাঙ্কিং টেনিস টুর্নামেন্ট।

table tennis 7415974 640

টিএসএন ডেস্ক, ১৬ মে।।
     এশিয়ান টেনিস ফেডারেশন এবং অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন কর্তৃক অনুমোদিত মর্যাদাপূর্ণ টিটিএ এশিয়ান র‍্যাঙ্কিং ১৬ ও অনূর্ধ্ব টেনিস টুর্নামেন্ট ২০২৬-এর চতুর্থ সংস্করণ শনিবার  থেকে শুরু হয়েছে। ১৬-‌ ২২ মে পর্যন্ত নির্ধারিত এই চ্যাম্পিয়নশিপটি স্টেট টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাস এবং দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। গ্রেট ব্রিটেনের একজন মেয়ে প্রতিযোগীর পাশাপাশি সারাদেশের খেলোয়াড়রা এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে । এদিন সকাল ৯ টা থেকে বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হয় । যেখান থেকে ৮ জন খেলোয়াড় মূল পর্বে প্রবেশ করবেন। হোয়াইট ব্যাজ আন্তর্জাতিক কর্মকর্তা,  প্রবীণ কুমার নায়েক এই টুর্নামেন্টের জন্য এটিএফ কর্তৃক নিযুক্ত সুপারভাইজার, যেখানে অনূর্ধ্ব ১৬ বয়স বিভাগে একক এবং ডাবলস ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজ্য সংস্থার সচিব সুজিত রায় এখবর জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *