টিএসএন ডেস্ক, ১৫ মে ।।
হোয়াইট ওয়াশ আসাম। তিন ম্যাচের সিরিজে সবকটিতেই পর্যুদস্ত হল সফররত আসাম। ত্রিপুরার বিরুদ্ধে। দৃষ্টিহীনদের ক্রিকেটে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে ২২ রানে। ব্যাটে বলে দাপট দেখিয়ে রাজ্য দলকে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নিয়েছেন সুকান্ত সরকার। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় সুকান্তকে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে এই দিন অনুষ্ঠিত হয় ম্যাচটি । সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে স্বাগতিক ত্রিপুরা ১৪৫ রান করে। দলের পক্ষে সুকান্ত সরকার ৫২ বল খেলে আটটি বাউন্ডারির সাহায্যে ৭৭ এবং নয়ন চন্দ্র রায় ২৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খেতে পায় ২৮ রান। ১৫ ওভার করে এদিন হয় ম্যাচটি। জবাবে খেলতে নেমে আসাম ১২৩ রান করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে প্রমাণ হুমান বুড়াগাহান তেত্রিশ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৪২ এবং দেবেন অধিকারী ১৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। ত্রিপুরার পক্ষে সুকান্ত সরকার দুটি উইকেট দখল করেন। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন নরসিংগড় পঞ্চায়েত সমিতির প্রধান বিপ্লব দেবনাথ, উপ প্রধান গৌর চান দেবনাথ এবং সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের কমিশনার অচিন্ত কিলিকদার। তৃতীয় তথা শেষ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ত্রিপুরার সুকান্ত সরকার। আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ত্রিপুরার বিশ্বজিৎ দেবনাথ।
Tripura Blind Cricket:দৃষ্টিহীনদের ক্রিকেটে ত্রিপুরার কাছে হোয়াইট ওয়াশ আসাম।


Thanx for the effort, keep up the good work Great work, I am going to start a small Blog Engine course work using your site I hope you enjoy blogging with the popular BlogEngine.net.Thethoughts you express are really awesome. Hope you will right some more posts.