টিএসএন ডেস্ক, ২রা এপ্রিল।।
হাই ভোল্টেজ ম্যাচ শুক্রবার। তাতে মুখোমুখি হবে খেতাবের অন্যতম দাবিদার শতদল সংঘ এবং ব্লাড মাউথ ক্লাব। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। আপাতত ৮ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে শতদল সংঘ। অপরদিকে সম সংখ্যক ম্যাচ খেলে ব্লাড মাউথ ক্লাবের পয়েন্ট ২২। ডাবের দৌড় থেকে কিছুটা পিছিয়ে থাকলেও কমলা কালো শিবিরের ক্রিকেটাররা চাইছেন প্রথম লীগের পরাজয়ের বদলা নেওয়ার পাশাপাশি অন্তত দ্বিতীয় স্থান নিশ্চিত করে নিতে। সেই লক্ষ্যে শতদলের বিরুদ্ধেশুক্রবার মরণ কামড় দিতে প্রস্তুত মনি শঙ্কর মুড়া সিং রা । অপরদিকে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বিশ্বজিৎ পালের ছেলেরা। এদিন জয় পেলেই খেতাব অনেকটা নিশ্চিত হয়ে যাবে শত দল সংঘের। কারণ দলের রান রেট অনেকটাই ভালো। শতদল সংঘের কোচ বিশ্বজিৎ পাল আজ জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বিশ্বাস করেন, দলীয় ক্রিকেটাররা নিজেদের সুনাম অনুযায়ী ছেলে দলকে সাফল্য এনে দেবেই। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অপর গুরুত্বপূর্ণ ম্যাচে জে সি সি খেলবে স্ফ লিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। আপাতত ২৬ পয়েন্ট নিয়ে জে সি সি রয়েছে দ্বিতীয় স্থানে। খেতাবে দৌড়ে টিকে থাকতে হলে আজ জল ছাড়া বিকল্প কোন পথ নেই জেসিসির সামনে। টি আই টি মাঠে অবনমন নির্ণায়ক ম্যাচে হার্ভে ক্লাব খেলবে সংহতি ক্লাবের বিরুদ্ধে। দু দলের পয়েন্টই দুই। ফলে যে দলই আজ পরাজিত হবে সেই দল আগামী বছর প্রথম ডিভিশনে নেমে যাবে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে হার্ভে ক্লাব বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
Tripura Cricket: সুপার ডিভিশনের হাইভোল্টেজ ম্যাচে শতদলের সামনে ব্লাড মাউথ।


Thương hiệu: RIKVIP
Its wonderful as your other articles : D, regards for posting.