Tripura State Game: স্টেট গেমসের ম্যাসকট রেলি-র সূচনা।

IMG 20260213 WA0003

টিএসএন ডেস্ক,১৩ ফেব্রুয়ারি।।
          ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম ত্রিপুরা স্টেট গেমস আগামী ২২ থেকে ২৪ শে ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৮টি ইভেন্ট নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে  শুক্রবার সকাল ৯টায় উজ্জয়ন্ত প্যালেস তথা রাজবাড়ীর সামনে থেকে  তিনদিনব্যাপী সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলা সদরে প্রদর্শনের লক্ষ্যে প্রথম পর্বের ম্যাসকট রেলির শুভ সূচনা হয়েছে। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান রতন সাহা, সহ-সভাপতি স্বপন সাহা, সাধারণ সম্পাদক সুজিত রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বেনীমাধব দেবনাথ এর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল স্টেট গেমসের বার্তা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা ঘুরে ১৫ ফেব্রুয়ারি আগরতলায় ফিরে আসবেন।

img 20260213 wa00026200231252777648967

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন নিরঞ্জন ভট্টাচার্য, অমিয় দাস, প্রণব অখণ্ড ও প্রণব চৌধুরী। উল্লেখ্য ম্যাসকট রেলি আজ, শুক্রবার সিপাহীজলা গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলা ঘুরে আগরতলায় ফিরে আসছে। অতঃপর আগামীকাল (শনিবার) সকাল সাতটায় এন এস আর সি সি-র প্রাঙ্গণ থেকে রওনা হয়ে খোয়াই, ঊনকোটি জেলা ঘুরে, পরদিন, ১৫ ফেব্রুয়ারি রবিবার উত্তর ত্রিপুরা এবং ধলাই জেলা ঘুরে আগরতলায় ফিরে আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *