Tripura Football: অসমের কাছে ২-১ গোলে পরাজিত রাজ্যের মেয়েরা।

IMG 20250904 222836 1

টিএসএন ডেস্ক,৬ ফেব্রুয়ারি।।
       এগিয়ে থেকেও হারলো ত্রিপুরা। আসামের বিরুদ্ধে। অস্মিতা খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব ১৩ বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। চুকুমাদিমা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ২-১ গোলে। গোল রক্ষক প্রীয়া মগের দুর্বল গোল কিপিং এর খেসারত দিতে হলো ত্রিপুরাকে। আসরের সব চেয়ে শক্তি শালী দল আসামের বিরুদ্ধে শুরুটা ভালো করেছিলো ত্রিপুরা। শুরু থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে ত্রিপুরার বালিকা ফুটবলাররা। প্রথমার্ধের শেষ দিকে রূপা জামাতিয়া দুরন্ত গোল করে এগিয়ে যায় ত্রিপুরা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আসামের ফুটবলাররা। এই অর্ধের মাঝামাঝি সময় আসামের  মাঝমাঠের ফুটবলারের নেওয়া শট ত্রিপুরার গোল রক্ষকের হাতে লেগে জালে জড়িয়ে যায়। এর কিছুক্ষণ পর আবার প্রীয়ার ভুলেই গোল হজম করে ত্রিপুরা। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ প্রণব সরকার নাগাল্যান্ড থেকে টেলিফোনে বলেন, দুর্দান্ত খেলেছে মেয়েরা। তবে দুর্ভাগ্য আমাদের। প্রীয়ার ভুলে যে দুটি গোল হজম করেছি তা যদি না হলো তাহলে আমরা অনায়াসেই জয় পেতাম। এবং পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে পারতাম। আজ মিজোরাম এবং রবিবার সিকিমের বিরুদ্ধে জয় পেলে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে থাকবো আমরা।





 


3 thoughts on “Tripura Football: অসমের কাছে ২-১ গোলে পরাজিত রাজ্যের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *