Ranji Trophy: ঘরের মাঠে শক্তিশালী উত্তরাখণ্ডের সামনে ত্রিপুরা। প্রস্তুতি জোর কদমে।

Screenshot 2026 01 20 11 07 45 41 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, আগরতলা।।
               ঘরের মাঠে রঞ্জি ট্রফির পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। দুই দলের এই চারদিনের ম্যাচ শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে। এই মরশুমে ঘরের মাঠে এটি হবে ত্রিপুরার তৃতীয় ম্যাচ। স্বাভাবিক ভাবেই ঘরের মাঠে শক্তিশালী উত্তরাখণ্ডকে আটকে দিতে বদ্ধ পরিকর ত্রিপুরার ছেলেরা। এর আগে এমবিবি স্টেডিয়ামে বাংলা ও অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছিল ত্রিপুরা।
       রঞ্জির পয়েন্ট টেবিলের নিরিখে মরশুমে পাঁচ ম্যাচ খেলে উত্তরাখণ্ডের পয়েন্ট ১৫ এবং ত্রিপুরার পয়েন্ট ৬। তাই শক্তির বিচারে এগিয়ে থেকেই মাঠে নামবে সফরকারী দল উত্তরাখণ্ড। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না ত্রিপুরাও।
       সোমবার কুনাল চন্দেলার নেতৃত্বে উত্তরাখণ্ড দলের ক্রিকেটাররা রাজ্যে এসেছে। দলে নামিদামি কোনও ক্রিকেটার না থাকলেও প্রতিটি ক্রিকেটারই যথেষ্ট লড়াকু। অন্তত আগের ম্যাচের পারফরমেন্সেই তা ইঙ্গিত করে।উত্তরাখণ্ডের ম্যাচকে সামনে রেখে এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরার ক্রিকেটাররাও করছে নিয়মিত  অনুশীলন।


3 thoughts on “Ranji Trophy: ঘরের মাঠে শক্তিশালী উত্তরাখণ্ডের সামনে ত্রিপুরা। প্রস্তুতি জোর কদমে।

  1. [4496]868vip1 | Link vào trang chủ và hướng dẫn chơi baccarat,Truy cập 868vip1 để nhận link vào trang chủ chính thức. Hỗ trợ tải app 868vip1 nhanh chóng, hướng dẫn nạp tiền qua Momo tiện lợi. Tham gia trải nghiệm ngay. visit: 868vip1

  2. Do you have a spam issue on this blog; I also am a blogger, and I was curious about your situation; we have developed some nice methods and we are looking to trade strategies with other folks, be sure to shoot me an e-mail if interested.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *