টিএসএন ডেস্ক,৫ জানুয়ারি।
ভারতের আইপিএল- র দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেঁটে দেওয়ার প্রতিবাদে সরব ওপারের ইউনূস সরকার। তার ফল স্বরূপ ইউনূস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
সোমবার বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশটির টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
চিঠিতে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দাবি করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। অথচ এই সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট বা যৌক্তিক কারণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুরকে কেকেআর বাদ দেওয়ায় সিদ্ধান্ত নেয়।এই সিদ্ধান্তের পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরিস্থিতির ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে। তবে তার আগে, ভারতের বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ভারতও বাতিল করতে পারে আসন্ন বাংলাদেশ সফর। ইঙ্গিত বিসিসিআইয়ের।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে দেওয়ার পর গোটা বাংলাদেশ জুড়ে ফের ভারত বিরোধী হওয়া আরো তীব্র হচ্ছে। আইপিএলকে নিষিদ্ধ করার জন্য প্রচার চলছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে।


References:
Casino spiele kostenlos casino-slot-games-real-money.online-spielhallen.de
References:
Roulette winning strategy https://findinall.com/
I’d have to examine with you here. Which is not one thing I usually do! I take pleasure in reading a post that may make folks think. Additionally, thanks for permitting me to comment!
magnificent put up, very informative. I ponder why the opposite experts of this sector don’t realize this. You should proceed your writing. I’m sure, you’ve a huge readers’ base already!
Wohh exactly what I was looking for, thankyou for posting.