Tripura women Cricket: সিকিমের বিরুদ্ধে জয় পেলো ত্রিপুরার মেয়েরা।

IMG 20251218 WA0002

টিএসএন ডেস্ক,১৮ ডিসেম্বর।।
      ঘুরে দাঁড়ালো ত্রিপুরা। ঘাম ঝরিয়ে জয় পেলো সিকিমের বিরুদ্ধে। অনূর্ধ্ব ১৯ বালিকাদের এক দিবসীয় ক্রিকেটের প্লেট গ্রুপে। ত্রিপুরা জয়লাভ করে ২৯ রানে। আসরে তিন ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভ করে লড়াইয়ের টিকে রইলো রাজ্য দল। নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার গড়া ১৯৯ রানের জবাবে সিকিম ১৭০ রান করতে সক্ষম হয়েছে। ত্রিপুরার ওপেনার অনুষ্কা শীল দুরন্ত ব্যাট করে ৭২ রান করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরা নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯৯ রান করে। ত্রিপুরাকে লড়াই করা স্কোরে নিয়ে যেতে মুখ্য ভূমিকা নেন ওপেনার অনুষ্কা। ১১১ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে ত্রিপুরার ঐ ওপেনারটি। এছাড়া এছাড়া রাজ্য দলের পক্ষে সুস্মিতা তেলি ৩২ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৪, অস্মিতা দেবনাথ ৩৮ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২১, এঞ্জেল পাল ৪৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং গিয়া মন্ডল ৩৬ বল খেলে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান। সিকিমের পক্ষে ক্যারল কুড়ি রানে তিনটি এবং সপ্না ৩০ রানে দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের আটো-সাতো বোলিংয়ে সিকিম ১৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার পাণ্ডে ৮৮ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ৪০, নমরিতা ৪৯ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৭, ক্যারল ৫৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং রাচিল একুশ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। ত্রিপুরার পক্ষে অন্তরানী নোয়াতিয়া ২৬ রানে, পূজা দাস ২৯ রানে এবং সুস্মিতা তেলি ৩৮ রানে দুটি করে উইকেট দখল করেন। ১৯ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিপুরা খেলবে মণিপুরের বিরুদ্ধে।


3 thoughts on “Tripura women Cricket: সিকিমের বিরুদ্ধে জয় পেলো ত্রিপুরার মেয়েরা।

  1. When I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get several emails with the same comment. Is there any way you can remove people from that service? Thanks a lot!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *