টিএসএন ডেস্ক,৮ ডিসেম্বর।।
ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অস্মিতা দেবনাথ। ডেপুটি হিসেবে থাকবেন পারমিতা চক্রবর্তী। অনূর্ধ্ব ১৯ বালিকাদের এক দিবসীয় ক্রিকেটে। নাগপুরে অনুষ্ঠিত হবে এ বছর প্লেট গ্রুপের খেলা। তাতে ১৩ ডিসেম্বর মেঘালয়, ১৫ ডিসেম্বর মিজোরাম, ১৭ ডিসেম্বর সিকিম, ১৯ ডিসেম্বর মনিপুর এবং ২১ ডিসেম্বর ত্রিপুরা খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। উত্তরাখন্ডে আমন্ত্রণামূলক ক্রিকেট খেলে ত্রিপুরা দলের ক্রিকেটাররা ১০ ডিসেম্বর নাগপুরে যাবে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে ক্রিকেটারদের নাম ঘোষণা করেন। ঘোষিত দলে রয়েছেন: দেবশ্রীতা চৌধুরী, অভিজ্ঞা বর্ধন, অস্মিতা দেবনাথ (অধিনায়িকা ), মোনালি শর্মা, জিয়া মন্ডল, অভিধা বর্ধন, অনুষ্কা শীল, পূজা তপন দাস, এঞ্জেল পাল, দীপা নম দাস, নাড়িয়া দেববর্মা, পারমিতা চক্রবর্তী ( সহ অধিনায়িকা ), তানিয়া দেব, অন্তরানী নোয়াতিয়া, অঙ্কিতা পাটারি, তানিয়া ছেত্রী, অস্মিতা দাস, সুস্মিতা তেলি এবং দীপিকা পাল। হেড কোচ: নারায়ণ চন্দ্র দেব, সহকারি কোচ রুমা দাস, এস এন্ড সি সুখেন্দু দে, ফিজিও মিষ্টি দেব এবং লজিস্টিক ম্যানেজার বিপুল ঘোষ।
Tripura Women Cricket: অস্মিতার নেতৃত্বে খেলবে ত্রিপুরার মেয়েরা।


Heard some good things about luck91, decided to give it a try. Found some awesome game so far! Who knows, maybe today’s the lucky day!. Give it a whirl at luck91
For all the iOS users out there, g666ios claims to have a good mobile experience. I’m primarily on Android but might test it out. Link for those interested: g666ios