Tripura Women Cricket: মহিলাদের টি _২০ – র বাইশ গজে  হিমাচলের সামনে ত্রিপুরা।

Screenshot 2025 10 12 23 58 25 50 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,১২ অক্টোবর।।
        নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে সোমবার মাঠে নামবে ত্রিপুরা এবং হিমাচল প্রদেশ। জাতীয় সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে এলিট গ্রুপে। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি সোমবার বিকেল সাড়ে চারটায়। দু-‌দলই আসরে তিনটি করে ম্যাচ খেলে নিয়েছে। তিন ম্যাচ খেলে দু-‌দলই জয় পেয়েছে একটি করে ম্যাচে। ফলে দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে দু-‌দল। শেষ ম্যাচে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হারতে হয়েছিলো ত্রিপুরাকে। ওই অবস্থায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে ত্রিপুরার ব্যাটসম্যানরা কতটা ঘুরে দাঁড়াতে পারবেন তার উপরে নির্ভর করবে সাফল্য। ম্যাচে জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী ত্রিপুরার শিবির। রবিবার বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের। গোয়ালিয়ার থেকে টেলিফোনে ত্রিপুরার দলের ম্যানেজার রিধি রঞ্জন চৌধুরী বলেন, শেষ ম্যাচের চূড়ান্ত ব্যর্থতা দলীয় ক্রিকেটারদের মনোবলে ধাক্কা খেয়েছে। সকলেই চাইছে হিমাচল জয় করে আবার ঘুরে দাঁড়াতে। আশা করি হতাশ করবেনা মেয়েরা। গেলো ম্যাচে কোথায় কার ভুল হয়েছিল তা শুধরে দেওয়ার চেষ্টা করেছেন কোচ। আশা করি ব্যর্থতা ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াবেই মেয়েরা। এবং রাজ্যকে সাফল্য এনে দেবে।


One thought on “Tripura Women Cricket: মহিলাদের টি _২০ – র বাইশ গজে  হিমাচলের সামনে ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *