Tripura Cricket: রাজ্য সিনিয়র ক্রিকেট:  ফাইনালে বিশালগড়ের প্রতিপক্ষ সদর ।

IMG 20250523 003358

টিএসএন ডেস্ক,৮ জুলাই।।

ফাইনালে বিশালগড় মহকুমার বিরুদ্ধে খেলবে সদর মহকুমা। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। ৯ জুলাই হবে আসরের খেতাব নির্ণায়ক ম্যাচটি। সোমবার টি আই টি মাঠে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সদর মহকুমা কার্যত বিধ্বস্ত করে উদয়পুর মহকুমাকে। সদর মহকুমার গড়া ৩১৮ রানের জবাবে উদয়পুর মহকুমা ২৪৯ রান করতে সক্ষম হয়। ফলে ৬৯ রানে জয় পায় সদর মহকুমা। বিজয়ী দলের ভিকি সাহা ৬ টি উইকেট দখল করেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই উদয়পুরে বোলারদের উপর চড়াও হন সদরের ব্যাটসম্যানরা। এবং নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে পাহাড় সমান ৩১৮ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেন ঋতুরাজ ঘোষ রায়, পল্লব দাস, কৌশল আচার্য এবং বিক্রম দেবনাথ। চারজনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছিলেন উদয়পুর মহকুমার বোলাররা। উদয়পুরের অধিনায়ক কৃতিদীপ্ত দাস তাঁর দলের আট জন বোলারকে ব্যবহার করেও সদরের রান আটকাতে পারেননি। সদরের পক্ষে পল্লব দাস ১০৭ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৮২, ঋতুরাজ ঘোষ রায় ৭৮ বল খেলে নয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, কৌশল আচার্য ২৮ বল খেলে চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, বিক্রম দেবনাথ ২৭ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, দলনায়ক নিরুপম সেন ১৪ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং আনন্দ ভৌমিক ২৮ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ২২ রান করেন। উদয়পুর মহকুমার পক্ষে রিতায়ন দে ৪৪ রানে এবং রানা দত্ত ৫৭ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ভিকি সাহা-‌র বিষাক্ত স্পিনের ভেলকিতে কুপোকাৎ উদয়পুর মহকুমা। শেষ পর্যন্ত উদয়পুর মহকুমা ২৪৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আরমান হোসেন ৯৭ বল খেলে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৭, তন্ময় ঘোষ ৬১ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ এবং শংকর পাল চব্বিশ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। সদর মহকুমার পক্ষে ভিকি সাহা ৫৫ রানে ছয়টি এবং বিক্রম দেবনাথ ৪৩ রানে দুটি উইকেট দখল করেন। ৯ জুলাই হবে আসরের ফাইনাল ম্যাচ। ‌


3 thoughts on “Tripura Cricket: রাজ্য সিনিয়র ক্রিকেট:  ফাইনালে বিশালগড়ের প্রতিপক্ষ সদর ।

  1. Excellent blog! Do you have any helpful hints for aspiring writers? I’m hoping to start my own website soon but I’m a little lost on everything. Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m completely overwhelmed .. Any suggestions? Bless you!

  2. I am not sure the place you’re getting your info, but great topic. I must spend a while studying more or understanding more. Thank you for wonderful information I used to be looking for this info for my mission.

  3. Thanks for every other informative web site. Where else could I am getting that kind of information written in such a perfect way? I have a challenge that I am just now working on, and I have been at the look out for such information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *