Tripura Cricket: পর পর দুইবার জেসি ট্রফি ঘরে তুললো স্ফুলিঙ্গ ।

IMG 20250621 WA0001 scaled

টিএসএন ডেস্ক,২১ জুন।।

দু’বছর পর। জে সি ট্রফি ঘরে তুললো স্ফুলিঙ্গ ক্লাব। শুক্রবার তৃতীয় তথা শেষ দিনে ইউনাইটেড ফ্রেন্ডসকে ইনিংস এবং ১৪ রানে পরাজিত করে এ বছর খেতাব দখল করলো স্ফুলিঙ্গ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসরে। দ্বিতীয় দিনের শেষে জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল স্ফুলিঙ্গের। দেখার ছিল তৃতীয় দিনে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারেন ইউনাইটেড ফ্রেন্ডসের ক্রিকেটাররা। টি আই টি মাঠে এদিন আরও ৭৫ রান যোগ করার পর থেমে যায় ইউনাইটেড ফ্রেন্ডসের ইনিংস। ৭৫ রান করতে শেষ ছয়টি উইকেট হারিয়ে বসে ইউনাইটেড ফ্রেন্ডস। আর ইউনাইটেড ফ্রেন্ডসকে পরাজিত করতে স্ফুলিঙ্গের হয়ে মুখ্য ভূমিকা নেন স্পিনার শঙ্কর পাল। স্ফুলিঙ্গ ক্লাবের ২৬০ রানের জবাবে প্রথম ইনিংসে ইউনাইটেড ফ্রেন্ডস ১০২ রান করেছিল। ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে চার উইকেটে ৬৯ রান করেছিল। এদিন ইউনাইটেড ফ্রেন্ডস এর ইনিংস শেষ হয়ে যায় ১৪৪ রানে। দলের পক্ষে বাবুল দে ১২০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৭, সম্রাট সূত্রধর ৪৭ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৪, কিষান সরকার ৭৪ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮, নিরুপম সেন চৌধুরী ৬৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং প্রিয়ান্স মিত্র ২৮ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে শংকর পাল ৬৯ রানে পাঁচটি এবং শুভম ঘোষ ৩৪ রানে তিনটি উইকেট দখল করেন। আসরে তিন ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্ফুলিঙ্গ ক্লাব।‌


6 thoughts on “Tripura Cricket: পর পর দুইবার জেসি ট্রফি ঘরে তুললো স্ফুলিঙ্গ ।

  1. Hi , I do believe this is an excellent blog. I stumbled upon it on Yahoo , i will come back once again. Money and freedom is the best way to change, may you be rich and help other people.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *