Tripura Women Football: অরুণাচলের কাছে ৪-০ গোলে পরাজিত ত্রিপুরার মেয়েরা।
টিএসএন ডেস্ক,৪ সেপ্টেম্বর।। প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো ত্রিপুরা। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলাদের ফুটবলে। অসমের ডিপুর কাঁছা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৪-০ গোলে। প্রচন্ড গরমে নাজেহাল ত্রিপুরার ফুটবলাররা এদিন কার্যত খেলতেই পারেননি। তবে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ব অভিযোগ আনলেন ত্রিপুরার কোচ ইন্দ্রজিৎ সূত্রধর। তিনি রেফারির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন উদ্যোক্তাদের কাছে।…

