Uttarakhand Gold Cup Cricket: জয় চাইছে ত্রিপুরা। ভিলেন হতে পারে আবহাওয়া!

Screenshot 2026 05 31 22 35 59 62 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,১ জুন।।
       গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে সোমবার মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ ইস্ট দিল্লি রাইডার্স। দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৪২ তম উত্তরাখণ্ড গোল্ড কাপ ক্রিকেট আসরে। এই ম্যাচে মাঠে নামার আগে দুশ্চিন্তায় ত্রিপুরা শিবির। দুশ্চিন্তা এই রাজ্যের আবহাওয়াকে নিয়ে। রবিবার সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে এই রাজ্যে। রাতেও বৃষ্টি হওয়ায় সম্ভাবনা প্রবল। এদিকে কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ায় আজ রিজার্ভ বাঞ্চ এর বেশ কয়েক জনকে খেলতে পারে ত্রিপুরা বলে খবর। গ্রুপ লিগে টানা দুই ম্যাচে জয়লাভ করে। গ্রুপের শেষ ম্যাচে পরাজিত হলেও নিশ্চিত কোয়াটার ফাইনাল। কারণ গ্রুপের বাকি তিন দল দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচে জয়লাভ করেছে। ফলে ত্রিপুরার সামনে শেষ ম্যাচের গুরুত্ব তেমন নেই। তারপরও গ্রুপের শেষ ম্যাচ কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট।  রাজ্য দলের কোচ দেবব্রত চৌধুরী দেরাদুন থেকে টেলিফোনে বলেন, জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। আমাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া। সেই লক্ষ্যেই মাঠে নামবে ছেলেরা ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *