টিএসএন ডেস্ক,৫ ফেব্রুয়ারি।।
শুক্রবার থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। সিনিয়র মহিলাদের এক দিবসীয় ক্রিকেটে। উদ্বোধনী দিনে ত্রিপুরার প্রতিপক্ষ হায়দরাবাদ। রাচির ট্রুরিয়ান ওয়ার্ল্ড স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে দুজনের ক্রিকেটাররা বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে করা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ত্রিপুরার ক্রিকেটাররা। যে মাঠে খেলা ওই মাঠের উইকেট দেখার সুযোগ হয়নি ত্রিপুরার টিম ম্যানেজমেন্টের। ফলে টসে জয় লাভ করলে প্রথমে কি নেওয়া হবে তা আজ উইকেট দেখে সিদ্ধান্ত নেবে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। তবে যতটুকু খবর ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করতে নামবেন মৌচৈতি দেবনাথ এবং ঝুমকি দেবনাথ। জোরে বোলার হিসেবে প্রথম একাদশে থাকবেন রেশমা নায়েক এবং প্রিয়াঙ্কা আচার্য। এছাড়া থাকতে পারেন মামন রবিদাস। স্পিনার হিসেবে প্রথম একাদশে থাকার কথা অম্বেসা দেবনাথ, অন্নপূর্ণা দাস এবং তামান্না নিগমের। পার্ট টাইম বোলার হিসেবে রয়েছেন রোহিনী মানে। বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা দুপুরে। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা।
Tripura Women Cricket: সিনিয়র মহিলা ক্রিকেটে ত্রিপুরার সামনে হায়দরাবাদ।

