Tripura Women Cricket: অনূর্ধ্ব ২৩ বালিকা ক্রিকেটে রাজ্যের নেতৃত্বে অম্বেশা

IMG 20260212 235549

টিএসএন ডেস্ক, ১২ ফেব্রুয়ারি।।
          ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন আম্বেশা দাস। ডেপুটি হিসেবে থাকবেন অনামিকা দাস। জাতীয় অনূর্ধ্ব ২৩ বালিকাদের ক্রিকেটে। ৩ মার্চ থেকে পুদুচেরিতে শুরু হবে আসর। উদ্বোধনী দিনে ত্রিপুরার প্রতিপক্ষ তামিলনাড়ু। এর পর ৫ মার্চ হরিয়ানা, ৭ মার্চ বিদর্ভ,৯ মার্চ মহারাষ্ট্র এবং ১১ মার্চ ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। এই আসরে অংশ গ্রহণের জন্য বৃহস্পতিবার ১৮ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে। নির্বাচিত ক্রিকেটারদের ১৬ ফেব্রুয়ারি দুপুর ১ টাই পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচিত ক্রিকেটাররা হলেন: আম্বেশা দাস (অধিনায়িকা), তানিশা দাস, অস্মিতা দেবনাথ, অনামিকা দাস (সহ অধিনায়িকা), রুপালি দাস, পারমিতা চক্রবর্তী, অনুষ্কা শীল, পূজা তপন দাস, অন্তরা দাস, এঞ্জেল পাল, অন্তরানী নোয়াতিয়া, রেশমি নোয়াতিয়া, মামিতা দেব, সেবিকা দাস, পায়েল নম, জুয়েল ভাওয়াল, অস্মিতা দাস এবং জিয়া মন্ডল। হেড কোচ: নরেন্দ্র কুমার, সহকারী কোচ: তপন কুমার দেব, ফিজিও পাপিয়া দেবনাথ, এস এন্ড সি: হর্ষিতা কৃষ্ণমূর্তি এবং সুখেন্দু দে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *