Tripura News: আর আসবেন না মাঠে।না ফেরার দেশে  ক্রীড়া সাংবাদিক তপন চক্রবর্তী। শোকার্ত রাজ্যের সংবাদ জগৎ।

IMG 20260201 WA0004 scaled

ডেস্ক রিপোর্টার, ২রা জুলাই।।
     আগরতলা প্রেস ক্লাবের প্রবীণ সদস্য তথা  ত্রিপুরা ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক  তপন চক্রবর্তী রবিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ মিলনচক্র শ্রীনগর পুলিশ হাসপাতাল সংলগ্ন ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। কর্মজীবনে তিনি ডেইলি দেশের কথার ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেছেন সফলতার সঙ্গে। আগরতলা প্রেসক্লাবের প্রতিটি কর্মসূচিতে অংশ গ্রহণ করতেন। সর্বশেষ ২৬ জানুয়ারি সন্ধ্যার প্রীতি সম্মিলনীতেও অংশ নিয়েছেন তিনি।  মৃত্যু কালে  স্ত্রী ও এক পুত্র, পুত্র বধূ সহ অগণিত গুণমুগ্ধ রেখে গেছেন। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর পেয়েই শ্রীনগরস্থিত ভাড়া বাড়িতে ছুটে গেছেন সাংবাদিক সহ সংবাদ মাধ্যমের কর্মীরা। আগরতলা প্রেসক্লাবে দেহ নিয়ে এলে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক সমীর ধর, সুজিত চক্রবর্তী, জয়ন্ত ভট্টাচার্য, অলক ঘোষ, বিজয় পাল সহ পরিচালক কমিটির সদস্যরা। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফেও আগরতলা প্রেসক্লাবে এসে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।  তাঁর মৃত্যুতে আগরতলা প্রেসক্লাব  গভীর শোক প্রকাশ করছে। প্রয়াতের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছে।এদিকে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের (টিএসজেসি) প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য তপন চক্রবর্তী প্রয়াণে টিএসজেসি-র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। রবিবার সকালে প্রয়াতের মরদেহ উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএসজেসি-র সামনে আনা হলে শেষ শ্রদ্ধা জানান সভাপতি সরযূ চক্রবর্তী, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য, সহ-সম্পাদক কল্যাণ দেবনাথ, সিনিয়র সদস্য মণিময় রায়, অরিন্দম চক্রবর্তী, দীপঙ্কর দাস, মিঠুন কর, অর্পণ দে সহ সিনিয়র সাংবাদিক সমীর ধর প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *