টিএসএন ডেস্ক,২৮ নভেম্বর।।
নাগাল্যান্ডের ডিমাপুরে অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। রাজ্য দলকে রাখা হয়েছে ‘ এ ‘ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা সহ ছিল উত্তর প্রদেশ, তেলেঙ্গানা এবং সিকিম। কিন্তু শেষ সময়ে তেলেঙ্গানা এবং সিকিম আসর থেকে নাম তুলে নেয়। ফলে ৩ ডিসেম্বরের পর ৫ ডিসেম্বর উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। ওই ম্যাচের যে দল জয়লাভ করবে সেই দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। আসরের অংশগ্রহণের জন্য ২০ সদস্যের ত্রিপুরা দল বৃহস্পতিবার ঘোষণা করেন রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব তপন সাহা। তিনি আশা করেন আসরে ভালো খেলবে মেয়েরা। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন স্মৃতি জমাতিয়া। ডেপুটি হিসেবে থাকবেন ধনিতা রিয়াং। ২০ সদস্যের ত্রিপুরা দলে রয়েছেন পদীনি রিয়াং, তুলসী জমাতিয়া, জাসকিকা ঝারা, ধনীতা রিয়াং (সহ অধিনায়িকা), যালুক জমাতিয়া, উনিকি রিয়াং, রেমিকা রিয়াং, স্মৃতি জমাতিয়া (অধিনায়িকা), জয়া দেববর্মা,মেতা জমাতিয়া, পায়েলসা জমাতিয়া, কৃত্তিকা দেবনাথ, শুক্লা রানী দেববর্মা, বৃজিয়া দেববর্মা, তৃষ্ণা দাস, রিয়া জমাতিয়া, দেবিকা দাস, দীপিকা দেববর্মা, রত্না ওরাং এবং অরুনা রানী ত্রিপুরা। কোচ : সুজিত ঘোষ, ম্যানেজার: পূর্ণিমা দাস।
Tripura Football: স্মৃতির নেতৃত্বে জুনিয়র বালিকা ফুটবল খেলবে ত্রিপুরা।


99excg… Simple and to the point. I like that. What are they offering though? Exchange games, yeah? Hope they’ve got a decent selection! Any thoughts gang? Right here: 99excg
Sup folks! jljl533 looks legit enough. Have a gander at jljl533