Tripura Football: সাব জুনিয়র ফুটবলে সেমিতে ত্রিপুরার পরাজয়।

IMG 20250904 222836

টিএসএন ডেস্ক, আগরতলা।।
    ছিটকে গেলো ত্রিপুরা। দুরন্ত লড়াই করেও। জাতীয় সাব জুনিয়র ফুটবল আসর থেকে। ছত্তিশগড়ের নারায়ণপুরের রামকৃষ্ণ মিশন মাঠে রবিবার শক্তিশালী তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিলো ত্রিপুরা। আসরের সেমিফাইনালে। শক্তির বিচারে ত্রিপুরা থেকে অনেকটাই এগিয়ে মাঠে নেমেছিলো তামিলনাড়ু দল। ওই রাজ্যের একাডেমির ফুটবলারদের নিয়ে গড়া দলটি ত্রিপুরার বিরুদ্ধে শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে। ত্রিপুরার ফুটবলাররা জোড় লড়াই ছুঁড়ে দেওয়ার চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ৪-‌০ গোলে পরাজিত হয় ত্রিপুরা। রাজ্য দল দুই অর্থে দুটি করে গোল হজম করে। খেলা শেষে ত্রিপুরা দলের কোচ কানাই যাদব ছত্তিশগড় থেকে টেলিফোনে বলেন, ছেলেরা ভালো লড়াই করার চেষ্টা করেছে। তবে যোগ্য দল হিসাবেই ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছে তামিলনাড়ু। ফাইনালে তামিলনাড়ু খেলবে তেলেঙ্গানার বিরুদ্ধে। এদিকে তামিলনাড়ুর বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলো ত্রিপুরা দলের ম্যানেজার সুব্রত দত্ত রায়। সোমবার রাজ্যে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হবেন ত্রিপুরার ফুটবলার।


2 thoughts on “Tripura Football: সাব জুনিয়র ফুটবলে সেমিতে ত্রিপুরার পরাজয়।

  1. Alright people, decided to sign up for hm88bet. Quick signup process and they seem to have a decent selection of betting markets. I’ll let y’all know how it goes after I placed a few bets.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *