Tripura Football: খেলো ইন্ডিয়া ফুটবলে জয় দিয়ে আসর শেষ করলো ত্রিপুরা।নিনার জোড়া হ্যাটট্রিক।

IMG 20260209 212214

টিএসএন ডেস্ক, আগরতলা।।
         ত্রিপুরায় বিধ্বস্ত সিকিম। বড় ব্যবধানে জয় পেলেও খালি হাতে ফিরতে হচ্ছে প্রণব সরকারের দলকে। নাগাল্যান্ডে অনুষ্ঠিত আসমিতা খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব ১৩ বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। এই রাজ্যের চুমৌকেদিমা ফুটবল স্টেডিয়ামে সোমবার নিজেদের শেষ ম্যাচে সিকিমকে গোলের মালা পরলো রাজ্য দল। ত্রিপুরা একতরফা খেলে ৯-০ গোলে জয় পায়। খেলার শুরু থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে ত্রিপুরার বালিকা ফুটবলাররা। ত্রিপুরার আক্রমণে নেতৃত্ব দেয় নিনা জমাতিয়া। ম্যাচে জোড়া হ্যাটট্রিক করে নিনা। এছাড়া ত্রিপুরার পক্ষে রঙ্গিতা জমাতিয়া দুটি এবং সুজাতা দেববর্মা ১ টি গোল করে। ত্রিপুরা প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল। দুরন্ত জয়ে খুশি রাজ্য দলের ফুটবলার সহ টিম ম্যানেজমেন্ট। আসরে ৪ ম্যাচ খেলে একটি ম্যাচে জয়, দুটি ম্যাচে পয়েন্ট ভাগ এবং একটি ম্যাচে পরাজিত হয়েছে ত্রিপুরা। গ্রুপ থেকে বেরুতে না পারলেও দলীয় ফুটবলারদের পারফরমেন্সে খুশি কোচ প্রণব সরকার।এক কথায় প্রণব বলেন, দুর্ভাগ্য আমাদের। নতুবা পরের রাউন্ডে অবশ্যই যেতে পারতাম আমরা। তবে প্রতিটি ম্যাচেই ভালো খেলেছে মেয়েরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *