টিএসএন ডেস্ক,৩০ মার্চ।।
জয়ের ধারা অব্যাহত রাখল শক্তিশালী ত্রিপুরা স্পোর্টস স্কুল। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল বিধ্বস্ত করে এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুলকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত কাজল স্মৃতি অনুর্ধ ১৪ ফুটবল আসরে। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে ত্রিপুরা স্পোর্টস স্কুল গোলের মালা পরালো এডি নগর কে। বিজয়ী দল জয়লাভ করে ১১-০ গোলে। বিজয়ী দলের পক্ষে জেনেসিস ডারলিং সহ পাঁচটি গোল করে। এছাড়া হ্যাটট্রিক সহ চারটি গোল করে গোবিন্দ চরণ জমাতিয়া। দলের হয়ে অপর দুটি গোল করে মাস্কারা রিয়ান। বিজয়ী দল প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল। এদিন আরো বড় ব্যবধানে জয় পেতে পার্থ ত্রিপুরা স্পোর্টস স্কুল। যদি না বেশ কয়েকটি সহজ সুযোগ খেলায় নষ্ট না হতো। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। দিনের শেষ ম্যাচে মধুবন ঢুকলি ন্যূনতম গলে পরাজিত করে ডন বসকো স্কুল মান্দাইকে। খেলা শুরুর মিনিটেই অঙ্কিত বিশ্বাস গোল করে এগিয়ে দিয়েছিল মধুবন ডুকলি কে। শেষ পর্যন্ত ওই গোলকে ধরে রেখে জয় ছিনিয়ে নেয় মধুবন ঢুকলি। ম্যাচে লাল কার্ড দেখে বিজয়ী দলের অরবিন সাংমা। আসরে এটি প্রথম লাল কার্ড। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।
Tripura Football: কাজল স্মৃতি ফুটবলে ধারাবাহিক জয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের।

