Tripura Football: পদ্মজং ফুটবল আসর থেকে ছিটকে গেলো জম্পুইজলা প্লে সেন্টার।

IMG 20260101 231816 2

টিএসএন ডেস্ক, আগরতলা।।
     রুদ্ধশ্বাস ম্যাচ। লড়াই সমানে-‌সামনে। দুরন্ত খেললেও শেষ পর্যন্ত টাইব্রেকারে আসর থেকে ছিটকে গেলো ত্রিপুরার জম্পুইজলা প্লে সেন্টার। পরের রাউন্ডে খেলার ছাড়পত্র অর্জন করলো মনিপুরের টি আর এ ইউ দল। ঐতিহ্যবাহী পদ্মজং আমন্ত্রণমূলক ফুটবল আসরে। সোমবার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে মুখোমুখি হয়েছিলো দুদল। আসরের এখন পর্যন্ত সবথেকে উত্তেজনাপূর্ণ ম্যাচে এদিন ত্রিপুরার জম্পুইজলার ফুটবলাররা দুরন্ত লড়াই ছুড়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবলের ‘‌আতুরঘর’ হিসাবে পরিচিত মনিপুরের ফুটবলারদের সামনে। প্রথমার্ধে ম্যাচে দাপট ছিলো জম্পুইজলার। তবে দলের‌ আক্রমণভাগের ফুটবলাররা তেমনভাবে জ্বলে উঠতে না পারায় বিপক্ষের জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন সুবোধ দেববর্মা-‌র ছেলেরা। দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বাড়ান দুদেলর ফুটবলাররা।  প্রথমার্ধের মাঝামাধি সময়ে একটি দুরন্ত সুযোগ পেয়ে গিয়েছিলো মনিপুর। কিন্তু বোকা বানাতে পারেননি জম্পুইজলার গোলরক্ষক অমিত জমাতিয়াকে। অনেকটা বাজ পাখীর মতো ঝাপিয়ে নিশ্চিত গোল থেকে রক্ষা করেন দলকে। ম্যাচের শেষ দিকে উত্তেএজনার পারদ চরতে থাকে। দুদলের ফুটবলাররা বেশ কয়েকটি পরিকল্পিত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ফয়সলা না হওয়ায শুরু হয় টাইব্রেকার। তাতে বাজিমাৎ করেন মনিপুরের গোলরক্ষক সপম। একটি শট রুখে দিয়ে। শেষ পর্যন্ত ৫-‌৪ গোলে জয়লাভ করে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে মনিপুরের টি আর এ ইউ দল। দুরন্তভাবে খেলাটি পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজযী দলের গলরক্ষক সপম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *