Tripura Football: আগামী জুন থেকে শুরু ফুটবল মরশুম। বাড়ছে ক্লাবের সংখ্যা।

Screenshot 2026 02 27 21 28 56 34 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,৩ রা মার্চ।।
      ঘরোয়া ফুটবল মরশুম শুরু হবে আগামী জু ন মাস থেকে।  শুক্রবার রাজ্য ফুটবল সংস্থার গভর্নিং বডির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য ফুটবল সংস্থার অফিস বাড়িতে এদিন সন্ধ্যায় হয় সভা। উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী সহ রাজ্য সংস্থার কর্তারা। এদিনের সভায় ত্রিপুরা ফুটবলের উন্নতির লক্ষ্যে বেশ কিছু পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করেন রাজ্য সংস্থার কর্তারা। প্রাথমিকভাবে আলোচনা হয় প্রথম ডিভিশন লিগ ফুটবলে স্থানীয় ফুটবলারের সংখ্যা বাড়ানো যায় কিনা। বর্তমানে প্রতি দলের তিনজন ফুটবলার প্রথম একাদশে খেলানো বাধ্যতামূলক। ওই সংখ্যাটা বাড়ানো যায় কিনা তা নিয়ে আগামী দিনে ক্লাবগুলি সঙ্গে করবেন বৈঠক রাজ্য সংসার কর্তারা। এছাড়া আলোচনা হয় দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে ভিন রাজ্যের ফুটবলার বাদ দেওয়ার পাশাপাশি তৃতীয় ডিভিশন ফুটবলে বয়স ভিত্তিক বিভাগে কয়েকজন ফুটবলার রাখা যায় কিনা। বর্তমান কমিটির কর্তাদের এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সিদ্ধান্ত হয়েছে মার্চ মাসের মধ্যে ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ওই বৈঠকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের প্রাথমিক সূচি ঠিক করা হবে। এদিনের সভায় একটি বয়স ভিত্তিক আসর করা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। অনূর্ধ্ব ১৬ ওই আসরে খেলতে ইচ্ছুক দলগুলিকে রাজ্য সংস্থায় যোগাযোগ করতে বলা হয়েছে। মূলত প্রতিভাবান ফুটবলার বের করার লক্ষ্যে ওই আসরের উদ্যোগ। এদিনের সভায় এফিলেশন দেওয়া হয় টি টি এ এ ডি সির একটি দলকে। এই দলটি  এ বছর তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে খেলবে। এদিকে গেল বছর ফরোয়ার্ড ক্লাব এবং কল্যাণ সমিতিকে যে জরিমানা করা হয়েছিল তা আগামী সাত দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। নতুবা এ নিয়ে কি করা যায় তা আগামী দিনের সিদ্ধান্ত নেবে রাজ্য ফুটবল সংস্থা। পাশাপাশি ইউবিএসটি, ফরোয়ার্ড ক্লাব এবং কল্যাণ সমিতির পক্ষ থেকে গভর্নিং বডির সদস্য পরিবর্তনের যে আবেদন করা হয়েছিল তা মঞ্জুর করা হয়েছে। গভর্নিং বডির বৈঠক শেষে এ খবর জানান রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী।


4 thoughts on “Tripura Football: আগামী জুন থেকে শুরু ফুটবল মরশুম। বাড়ছে ক্লাবের সংখ্যা।
”

  1. I believe this is one of the so much vital information for me. And i’m happy studying your article. But should remark on some normal things, The web site taste is ideal, the articles is in reality great :D. Just right activity, cheers

  2. Great, I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or anything, website theme . a tones way for your customer to communicate. Nice task.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *