Tripura Football: সন্তোষ ট্রফিতে ত্রিপুরার ধারাবাহিক পরাজয়।

Screenshot 2025 12 15 22 38 06 16 680d03679600f7af0b4c700c6b270fe7 2

টিএসএন ডেস্ক,১৮ ডিসেম্বর।।
           দ্বিতীয় ম্যাচেও পরাজিত হলো ত্রিপুরা। এবার একাধিক সহজ সুযোগ নষ্ট করে। ন্যূনতম গোলে পরাজিত হলো মিজোরামের বিরুদ্ধে। ঘরের মাঠে অনুষ্ঠিত ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলের ‘ ডি ‘ গ্রুপের খেলায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই দিন যদি ত্রিপুরা জয় পেতো তাহলে অবাক হওয়ার কিছু ছিল না। ত্রিপুরার অধিনায়ক জাবেদা ডার্লিং একাই নষ্ট করেন তিন তিনটি সহজ গোলের সুযোগ। এছাড়া অত্যাধিক মিস পাসে ভরা ছিল ম্যাচ। আসরে পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে শেষের স্থানে রইলো স্বাগতিক ত্রিপুরা। মণিপুরের বিরুদ্ধে বিধ্বস্ত হওয়ার পর ফুটবলপ্রেমীরা আশা করেছিলেন মিজোরামকে চিরে খাবে রাজ্য দলের ফুটবলাররা। কিন্তু তা দেখা গেলো না। এমন আহামরি ফুটবল খেলতে পারেননি মিজোরাম দলের ফুটবলার রাও। প্রথমার্ধের ৮ মিনিটে গোল হজম করে ত্রিপুরা। এরপর ম্যাচে ফেরার জন্য পাল্টা আক্রমণ করার চেষ্টা করলেও সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে রাজ্য দলকে। গ্রুপে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে নাগাল্যান্ড শীর্ষস্থানে রয়েছে। মনিপুর এবং মিজোরাম রয়েছে দ্বিতীয় স্থানে। ত্রিপুরা রয়েছে শেষের স্থানে। ১৯ ডিসেম্বর শেষ ম্যাচে দুপুর আড়াইটায় মনিপুর খেলবে মিজোরামের বিরুদ্ধে এবং সন্ধ্যা সাতটায় ত্রিপুরা খেলবে শক্তিশালী নাগাল্যান্ডের বিরুদ্ধে।


One thought on “Tripura Football: সন্তোষ ট্রফিতে ত্রিপুরার ধারাবাহিক পরাজয়।

  1. 888pgvip is where the big boys play. I might not be a VIP just yet, but I’m working on it! They’ve got all the high-roller games, so if you’re feeling lucky, give it a shot! You can thank me later. 888pgvip is where the action is at.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *