Tripura Cricket: বিজয় হাজারে ট্রফি: কেরলের কাছে ত্রিপুরার আত্মসমর্পন।

Screenshot 2025 11 28 16 30 07 04 680d03679600f7af0b4c700c6b270fe7 7

টিএসএন ডেস্ক,২৪ ডিসেম্বর।।
              প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো ত্রিপুরা। দলের নিচে শাড়ির ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং য়ে। পাশাপাশি বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ে। কেরলের বিরুদ্ধে। ত্রিপুরা পরাজিত হয়েছে ১৪৫ রানের বড় ব্যবধানে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। গুজরাট কলেজ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে সব বিভাগেই ত্রিপুরাকে প্রযুদস্ত করে জয় ছিনিয়ে নেয় কেরল। ত্রিপুরার শ্রীদাম পাল অর্ধশত রান করেছেন। কেরলের গড়া ৩৪৮ রানের জবাবে ত্রিপুরা মাত্র ২০৩ রান করতে সক্ষম হয়েছে। এদিন সকালে ত্রিপুরার অধিনায়ক টসে জয়লাভ করে কেরলকে প্রথমে প্যাড করার আমন্ত্রণ জানান। ত্রিপুরার নির্বিশ বোলিং কে পুঁজি করে কেরল নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে বিশাল ৩৪৮ রান করে। দলকে পাহাড় সমান রানের কাছে নিয়ে যেতে মুখ্য ভূমিকা নেন বিষ্ণু বিনোদ এবং রোহন কুন্নুম্মাল । বিষ্ণু ৬২ বল খেলে নয়টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে রোহন ৯২ বল খেলে ১১ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৪, অপরাজিত ৭৩ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ এবং অঙ্কিত শর্মা ২৬ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। ত্রিপুরার পক্ষে মনি শংকর মুরাসিং ৭২ রানে তিনটি, বিজয় শংকর ৫৭ রানে এবং অভিজিৎ সরকার ৬০ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা দুই ওপেনার তেজস্বী জোসওয়াল এবং উদিয়ান বসু শুরুটা ভালো করেছিলেন। ওপেনিং জুটিতে দুজন যোগ করেন ৬০ রান। তেজস্বী ৫৯ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৪০ এবং উদিয়ান ২৭ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। ওই দুজন আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। বুধীর দুর্গে একা কুম্ভ হয়ে লড়াই করেন শ্রীদাম পাল। শেষ পর্যন্ত ৫০ বল খেলে একটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে শ্রীদাম ৬৭ রান করেন। এছাড়া রজত দে ২৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ত্রিপুরা শেষ পর্যন্ত ২০৩ রান করতে সক্ষম হয়। কেরলের পক্ষে বি অপরাজিত ১৫ রানে পাঁচটি উইকেট দখল করেন। ২৬ ডিসেম্বর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ পুদুচেরি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *