Tripura Cricket: বিজয় হাজারে ট্রফির জন্য আমেদাবাদে প্রস্তুতি  ত্রিপুরার।

Screenshot 2025 11 28 16 30 07 04 680d03679600f7af0b4c700c6b270fe7 6

টিএসএন ডেস্ক,২২ ডিসেম্বর।।
              কেরল ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। সোমবার থেকে। এদিন আমেদাবাদের কলেজ স্টেডিয়ামে প্রায় সাড়ে তিন ঘন্টা অনুশীলন করেন মনি শংকর মুড়া সিং রা। এই মাঠেই আসরের প্রথম ম্যাচ খেলবে ত্রিপুরা। ২৪ ডিসেম্বর। বিজয় হাজারে ট্রফি এক দিবসীয় ক্রিকেটে। শনিবার আমেদাবাদে পৌঁছানোর পর রবিবার পুরো দিন হোটেল বন্দী ছিলেন ত্রিপুরার ক্রিকেটার। সোমবার সকালে কন্ডিশনিং করার পর দীর্ঘক্ষণ ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ত্রিপুরার ব্যাটসম্যানরা। দুদলই আজ মরশুমের প্রথম ম্যাচের আগে শেষ প্রস্তুতি সেরে নেবে। আসরে ২৬ ডিসেম্বর পুদুচেরি, ২৯ ডিসেম্বর রাজস্থান, ৩১ ডিসেম্বর মধ্যপ্রদেশ, ৩ জানুয়ারি কর্ণাটক, ৬ জানুয়ারি তামিলনাড়ু এবং ৮ জানুয়ারি আসরের শেষ ম্যাচ খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। শক্তিশালী দলগুলির বিরুদ্ধে আসরে ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী ত্রিপুরার শিবির। মরশুমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভরাডুবি হয়েছে সিনিয়র সহ জুনিয়র বিভাগেও । ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট আশা করছেন এবারের আসর জ্বলে উঠবেন ব্যাটসম্যানরা। এবং রাজ্যকে সাফল্য এনে দেবেন। এবারের আসর ত্রিপুরার অধিনায়ক মনি শংকর মুড়া সিং এর কাছেও খুব গুরুত্বপূর্ণ। আই পি এলের অকশনে নাম উঠলেও কোনও দল পাননি মনি শংকর। তাই এবারের আসরে জবাব দেওয়ার মানে করছেন খোদ ত্রিপুরার অধিনায়ক।


3 thoughts on “Tripura Cricket: বিজয় হাজারে ট্রফির জন্য আমেদাবাদে প্রস্তুতি  ত্রিপুরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *