টিএসএন ডেস্ক,১২ সেপ্টেম্বর।।
ফিটনেস ক্যাম্পে ডাক পেল ৫৫ জন বালিকা ক্রিকেটার। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প। ঐদিন সকাল ১১ টায় বাছাই করা ক্রিকেটারদের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কোচ তপন কুমার দেব এর কাছে রিপোর্ট করতে বলেছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে। ক্রিকেটারদের অবশ্যই বয়সে প্রমাণপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শিবিরে যোগ দিতে হবে। শিবিরের ডাক পাওয়া বালিকা ক্রিকেটাররা হলো : অনুভা পাল, অস্মিতা রায়, অভিজ্ঞা বর্ধন, ফুলেশ্বরী দেবনাথ, সাক্ষী ভর্মা, ক্রিস্টিনা রেমা, মহাশ্বেতা দাস, রিমশা কর্মকার, দিয়া সরকার, রোশনি সূত্রধর, মুনমুন বনিক, তৃতাস সরকার, স্নেহা নোয়াতিয়া, আকাঙ্খা দেবনাথ, মৃত্তিকা চৌধুরী, অনুষ্কা শীল, শ্রাবন্তী চৌধুরী, সৃজিতা মজুমদার, দেবস্মিতা দে, দীপ্তি মারাক, অলংকৃতা সাহা, পূর্বা চৌধুরী, অর্পিতা ঘোষ, ইশা সাহা, টিয়া রায়, মোনালিসা দে, কোয়েল সরকার, মনীষা দাস, তামান্না দাস, বর্ষা দেবনাথ, দিশা সূত্রধর, তানিয়া দেব, বর্ষা দাস, বিতি শুক্ল বৈদ্য, অ্যাঞ্জেল পাল, সায়ন্তিকা সূত্রধর, ঋষিতা সূত্রধর, রিধি নম, সুস্মিতা পাল, শ্যামশ্রী সেন, পারমিতা মজুমদার, রেশমি ত্রিপুরা, তানিয়া শীল, অঙ্কিতা পাটারি, সঞ্জনা মুড়া সিং, অঙ্কিতা দত্ত, মাহি শীল, রিয়া নম, ঋত্বিকা কানু, দ্বীয়া শুক্লা বৈদ্য, নেদ্রিনা বড়ুয়া, রিশা দেববর্মা, পাপিয়া দাস, নেহা ত্রিপুরা এবং দেবরুপা দেব। হেড কোচ: তপন কুমার দেব, সহকারি কোচ রমা দাস, ট্রেনার রাজীব সিনহা রায় এবং ফিজিও পাপিয়া দেবনাথ।
Tripura Cricket: টিসিএ’ র ফিটনেস ক্যাম্পে ৫৫ জন বালিকা ক্রিকেটার।

