Tripura Badminton: সমাপ্ত হলো পান্থই স্পোর্টিং সোসাইটির ব্যাডমিন্টন আসর।

Screenshot 2026 01 26 00 04 54 95 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক,২৫ জানুয়ারি।।
      বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পান্থই স্পোটিং সোসাইটির আস্তাবল স্টেডিয়াম আগরতলা অষ্টম উন্মুক্ত ডবল ব্যাডমিন্টন এবং ভেটারেন ডবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে ২৪শে জানুয়ারি। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ। ওইদিন ওপেন ডবল ব্যাডমিন্টনের ২টি সেমিফাইনাল ও  ফাইনাল ম্যাচ এবং ভেটারান এ একটি সেমিফাইনাল,ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ওপেন ডবল ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হয়েছেন হরসন দেববর্মা এবং ডালটন দেববর্মা জুটি, রানার্স হয়েছেন কৃতিম দেববর্মা এবং এন্টনি দেববর্মা জুটি।ভেটারেন ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন অমৃত দেববর্মা এবং জয়ন্ত দেববর্মা জুটি,রানার্স হয়েছেন এন্টনি দেববর্মা এবং নেপাল দেববর্মা জুটি। খেলা শেষে উভয় চ্যাম্পিয়ন এবং রানার্সদের হাতে পুরস্কার  তুলে দেওয়া হয়। সুদৃশ্য ট্রফি ওপেন ডবল এ চ্যাম্পিয়ন দলকে দশ হাজার, রানার্স ৫ হাজার, ভেটারেন বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি সহ ৫ হাজার রানার্স তিন হাজার টাকা তোলে দেন আথিতিরা। এবারে প্রতিযোগিতায় ওপেন ডবল এ ৩২টি দল,এবং ভেটারেন বিভাগে ১০ টি দল অংশ গ্রহণ করে। এই প্রতিযোগিতাকে ঘিরে প্রত্যেকদিন বিপুল লোক সমাগম দেখা দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *