Police Football: সর্ব ভারতীয় পুলিশ ফুটবলের উদ্বোধন করলেন রাজ্যপাল।
টিএসএন ডেস্ক, ১৭ নভেম্বর।। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৭৫তম বি.এন. মল্লিক স্মারক সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আসাম রাইফেলস ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা চলবে ১৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, খেলাধুলা শুধুমাত্র পদক ও ট্রফি…

