Under 19 World Cup : জিম্বাবোয়েতে বৈভব সুনামিতে ইংরেজ বধ। বিশ্বকাপ ঘরে আনলো ভারতের ছোটরা। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা সূর্যবংশী।
স্পোর্টস ডেস্ক, ৬ ফেব্রুয়ারি।। ২৬- র টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক আগের রাতে ভারতের ঘরে এলো আরও এক ‘বিশ্বকাপ’। শেষ বছর দেশের মহিলা ক্রিকেট টিমের বিশ্বকাপ জয়ের পর এবার বিশ্বকাপ দেশে আনল বয়েজ ইন ব্লু’রা। শুক্রবার জিম্বাবোয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে বৈভব সূর্যবংশীর “ঘাতক” ব্যাটিংয়ে ইংরেজদের ১০০ রানে পরাজিত করে ভারত। এদিন টসে…

