Indian Super League: ইস্টবেঙ্গলের মুখের
গ্রাস ছিনিয়ে নিলো কেরল ব্লাস্টার্স।

Screenshot 2026 03 14 23 47 41 82 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

# ইস্টবেঙ্গল ১ (ইউসেফ)
#কেরল ব্লাস্টার্স ১ (আজসল)


টিএসএন ডেস্ক,১৪ মার্চ।।
               রক্ষণের ভুলে নিশ্চিত জয়কে ড্র’তে পরিণত করলো ইস্টবেঙ্গল। কেরল ব্লাস্টার্স-র সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে যুব ভারতী ছাড়লো অস্কার ব্রুজ়োর ছেলেরা।
        শনিবার কলকাতার যুব ভারতীতে আইএসএলের এক ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও কেরল ব্লাস্টার্স। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে ইউসেফ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর সর্বক্ষণ ম্যাচের রাশ ছিলো ইস্টবেঙ্গলের কাছে। নষ্ট করেছে গোলের একাধিক সুযোগ।তবে কেরল ব্লাস্টারও বিনা যুদ্ধে মাঠ ছেড়ে দেওয়ার পাত্র ছিলো না।
     প্রথমার্ধের মত ম্যাচের দ্বিতীয়ার্ধেও ম্যাচের দাপট দেখায় ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ লগ্নে সংযুক্তি সময়ে প্রচন্ড আত্মতুষ্টিতে ভুগতে থাকে ইস্টবেঙ্গল। ফুটবলাররা জয় নিশ্চিত ভেবে হাল ছেড়ে দেয়। লাল – হলুদের শিবিরের এই দুর্বলতার সুযোগ নিয়ে কর্নার থেকে ভেসে বল হেড দিয়ে গোল করে কেরল ব্লাস্টার্সকে সমতা(১-১) ফেরান  আজসল। সঙ্গে ইস্টবেঙ্গলের ঝুলি থেকে ছিনিয়ে নেয় পয়েন্ট।এই ম্যাচ ড্র হওয়ার ফলে এখন পাঁচ ম্যাচে আট পয়েন্ট  ইস্টবেঙ্গলের। পর পর তিন ম্যাচে সাত পয়েন্ট নষ্ট করে ব্যাকফুটে ব্রুজ়োর ছাত্ররা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *