Tripura Football: তৃতীয় ডিভিশন ফুটবল,সবুজে পরাজিত আমরা ক’‌জনা।

IMG 20250519 193710 2

টিএসএন ডেস্ক,২৪ মে।।

পরাজয় যেন পিছপা ছাড়ছে না আমরা ক’‌জনা-‌র। শুক্রবার সবুজ সংঘের বিরুদ্ধেও পরাজিত হলো আমরা ক’‌জনা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের এদিন শুরু থেকে সবুজ সংঘকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আমরা ক’‌জনার ফুটবলাররা। ম্যাচ যত এগিয়েছে ততই দমের অভাব লক্ষ্য করা যায় আমরা ক’‌জনার ফুটবলারদের মধ্যে। ওই সুযোগের পুরো ফায়দা তুলেন সবুজ সংঘের ফুটবলাররা। এবং ১২ মিনিটের মধ্যে তিনটি গোল দিয়ে জয় নিশ্চিত করে নেয় সবুজ সংঘ। প্রথমার্ধের শেষ মিনিটে সবুজ সঙ্ঘকে এগিয়ে দেন বিকি দেববর্মা। বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ান সবুজ সংঘের ফুটবলাররা। আর তাতে আসে সাফল্য। ৫৪ মিনিটে মানিক মলশুম গোল করে ব্যবধান বাড়ান। ৬৭ মিনিটের মাথায় বিজন জমাতিয়া দলের পক্ষে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করে দেন। এরপর ম্যাচে ফেরার জন্য আমরা ক’‌জনার ফুটবলার আপ্রাণ চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। রেফারি সুকান্ত ধর হলুদ কার্ড দেখান বিজয়ী দলের সুরজিৎ ধরকে।

#tripura #football #c – division #tsn


6 thoughts on “Tripura Football: তৃতীয় ডিভিশন ফুটবল,সবুজে পরাজিত আমরা ক’‌জনা।
”

  1. After study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.

  2. Wow! This can be one particular of the most helpful blogs We have ever arrive across on this subject. Actually Magnificent. I’m also a specialist in this topic so I can understand your hard work.

  3. Hey very nice website!! Man .. Excellent .. Amazing .. I’ll bookmark your site and take the feeds also…I’m happy to find a lot of useful information here in the post, we need develop more techniques in this regard, thanks for sharing. . . . . .

  4. Thanks for sharing superb informations. Your website is so cool. I’m impressed by the details that you have on this website. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found just the info I already searched all over the place and just could not come across. What a perfect web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *