টিএসএন ডেস্ক, ২১ মে।।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে গোলের বন্যা। দুজনের ফুটবলেররা মোট ১০ বার জাল নাড়ালেন। তবে বিফলে গেলো বি রং বাউলা ডার্লং-এর হ্যাটট্রিক। শেষ পর্যন্ত জয় পেলো পান্থুই স্পোর্টিং ক্লাব। ৬-৪ গোলে পরাজিত করলো সিমনা তামাকরি এফ সি দলকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। বুধবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের মাঠ অনেকটা পিচ্ছিল হয়ে পড়েছিল। দু-দলের ফুটবলাররাই শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করতে থাকে। প্রথম গোল পেতে পান্থুই দলকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৭ মিনিট। আশিয়ান দেববর্মার গোলে এগিয়ে গিয়েছিল পান্থুই স্পোর্টিং। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পান্থুই দল। গোল হজম করতেই সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকেন সিমনার ফুটবলাররা। ২৩ মিনিটে সমতা ফেরান বি রং বাউলা ডার্লং। ৪৫ মিনিটে আকাশ দেববর্মা গোল করে এগিয়ে দেন সিমনাকে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে তোরজোড় শুরু করে পান্থুই দলের ফুটবলাররা। ৫১ মিনিটে আকাশ দেববর্মা গোল করে সমতা ফেরান। ৫৫ মিনিটে আবার সিমনা দলকে এগিয়ে দেন বি রং বাউলা ডার্লং। ৬৩ মিনিটে সওদাগর দেববর্মা, ৬৫ মিনিটে আকাশ দেববর্মা গোল করে পান্থুই দলকে এগিয়ে দেন। ৭৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে বি রং বাউলা ডার্লং আবার সমতা ফেরান। ৭৯ মিনিটে সওদাগর দেববর্মা এবং ৮৫ মিনিটে আশিয়ান দেববর্মা গোল করে পান্থুই স্পোর্টিং সোসাইটির জয় নিশ্চিত করে দেন। ম্যাচটি পরিচালনা করেন সুকান্ত দত্ত।
#Tripura #football #c – division #tsn


I have learn some good stuff here. Certainly price bookmarking for revisiting. I surprise how a lot attempt you set to make this sort of fantastic informative website.