Tripura Sports : ৪ মে থেকে শুরু হচ্ছে তৃতীয় ডিভিশন ফুটবল

তৃতীয় ডিভিশন ফুটবল



টিএসএন ডেস্ক,২৬ মার্চ।।
         তৃতীয় ডিভিশন ফুটবল দিয়ে এবছর মরশুম শুরু করতে চলেছে রাজ্য ফুটবল সংস্থা। আগামী ৪ মে থেকে শুরু হতে চলেছে তৃতীয় ডিভিশন লিগ ফুটবল। সোমবার ক্লাব কর্তাদের নিয়ে লিগ কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন রাজ্য সংস্থা আয়োজিত বিভিন্ন আসরে অংশ নেওয়া বেশিরভাগ ক্লাবের কর্তারা অংশ নিয়েছিলেন বৈঠকে। তাতে সিদ্ধান্ত হয় ১০ জুন থেকে দ্বিতীয় ডিভিশন ফুটবল, ২১ জুন থেকে রাখাল স্মৃতি নকআউট ফুটবল এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে প্রথম ডিভিশন লিগ ফুটবল। বৈঠক শেষে লীগ কমিটির সচিব তপন সাহা এ খবর জানান। তিনি বলেন, যে সকল দল বিভিন্ন আসর অংশ নেবে তাদের ৩১ মার্চের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে।

6 thoughts on “Tripura Sports : ৪ মে থেকে শুরু হচ্ছে তৃতীয় ডিভিশন ফুটবল

  1. Thanks for sharing superb informations. Your web-site is very cool. I am impressed by the details that you’ve on this blog. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the information I already searched everywhere and simply couldn’t come across. What an ideal web-site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *