Tripura Football: জাতীয় পুলিশ ফুটবলে হতাশ করল ত্রিপুরা।

IMG c1a478b0 fa88 4fa4 82e5 273661082561

টিএসএন ডেস্ক,২২ নভেম্বর।।
    চার ম্যাচ খেলে ৩৩ গোল হজম করল ত্রিপুরার মেয়েরা। ঘরের মাঠে এমন লজ্জাজন পারফরমেন্স আশা করেননি রাজ্যের ফুটবলপ্রেমীরা। বিএন মল্লিক পুলিশ ফুটবলে। রবিবার নিজেদের শেষ ম্যাচে মহিলা বিভাগে ত্রিপুরা পুলিশ ৪-০ গোলে পরাজিত হয় এসএসবির বিরুদ্ধে। মেয়েরা হোয়াইট ওয়াশ হলেও ছেলেরা শেষ ম্যাচের পয়েন্ট পায়। তুলাবাগান মাঠে এদিন সকালে হিমাচল প্রদেশের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে ত্রিপুরা। ফলাফল গোলশূন্য। আসরে তেমন সাফল্য না পেলেও ত্রিপুরার অনিকেত দেববর্মা সকলের নজর কেড়ে নেয়। রবিবারও দুর্দান্ত খেলেছেন অনিকেত। এ ছাড়া মাঝ মাঠে প্রীতম হোসেন অনেকটা ভালো খেলার চেষ্টা করেছেন। যদি স্টারলিং রিয়ান এবং পাইথক দেববর্মা সহজ সুযোগ খেলায় নষ্ট না করতেন তাহলে হয়তোবা শেষ ম্যাচে জয় পেতে পারতো ত্রিপুরা।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *