Tripura Cricket: মুস্তাক আলী ট্রফিতে আজ ত্রিপুরার প্রতিপক্ষ হিমাচল প্রদেশ।

IMG b3952cca 1d20 4275 941b 8dd2c04293c3 1

টিএসএন ডেস্ক,২২ নভেম্বর।।

টানা চার ম্যাচে পরাজিত হওয়া ত্রিপুরা আজ মুখোমুখি হবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। আজ সকাল সাড়ে আটটায় আইএস বৃন্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। প্রথম চার ম্যাচে ব্যর্থ হওয়ার পর ত্রিপুরা দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। ছাটাই করা হয়েছে বিক্রম কুমার দাস, সেন্টু সরকার এবং তন্ময় দাস কে। দোলে অন্তর্ভুক্ত হয়েছে আনন্দ ভৌমিক, সম্রাট সূত্রধর, মোহাম্মদ আল বাহার এবং ঋতুরাজ ঘোস রায়। টানা পরাজয়ের নাজেহাল ত্রিপুরার ক্রিকেটাররা হিমাচলের বিরুদ্ধে কতটা ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট যথেষ্ট আশাবাদী ঘুরে দাঁড়ানো নিয়ে। শনিবার হালকা অনুশীলন সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা।আজ হিমাচল প্রদেশ,২৪ নভেম্বর মহারাষ্ট্র এবং ২৬ নভেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে আসামের বিরুদ্ধে। শেষ তিন ম্যাচের জন্য ২১ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করেছেন রাজ্য সংস্থার সচিব সুব্রত দে। তিনি আশা করেন শেষ তিন ম্যাচে ঘুরে দাঁড়াবেই ত্রিপুরা। ঘোষিত দলে রয়েছেন ঋতুরাজ ঘোশরায়, শ্রীদাম পাল, শুভম সূত্রধর, অরিন্দম বর্মন, মন্দিপ সিং, আনন্দ ভৌমিক, সম্রাট সূত্রধর, সপ্তজিৎ দাস, লক্ষ্য থেরেজা, মনি শংকর মুড়া সিং (অধিনায়ক), বিক্রম দেবনাথ, সৌরভ দাস, অভিজিৎ সরকার ( সহ অধিনায়ক), শাহরুখ হোসেন, ধনবীর সিং, মোঃ আলবাহার, অর্ক প্রভ সিনহা, ভিকি সাহা, সন্দীপ সরকার, পারভেজ সুলতান এবং চিরঞ্জিত পাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *