Tripura Cricket: কোচবিহার ট্রফি ক্রিকেটে ত্রিপুরা দল ঘোষিত।

Screenshot 2026 11 18 09 35 52 13 680d03679600f7af0b4c700c6b270fe7 1

টিএসএন ডেস্ক, ২২ নভেম্বর।।

ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন দেবজ্যোতি পাল ।ডেপুটি হিসেবে থাকবেন দীপ দেব। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। এলিট গ্রুপে এ বছর ত্রিপুরার প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী। মরশুমের প্রথম ম্যাচ খেলতে আজ মুম্বাই যাচ্ছে ত্রিপুরা দল। শনিবার সকালে এমবিবি স্টেডিয়ামে শেষ প্রস্তুতি সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। জাতীয় আসরে ভালো খেলবে রাজ্য দলের ক্রিকেটাররা বিশ্বাস করেন কোচ জয়ন্ত দেবনাথ। অনূর্ধ্ব ১৯ ভিনুমান কর ট্রফিতে দুরন্ত ফলাফল করার পর ত্রিপুরার ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বলে মনে করছেন ত্রিপুরার কোচ। এক সাক্ষাৎকারে জয়ন্ত বলেন, প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী হলেও আমাদের ছেলেরা ভয় পাচ্ছে না। করা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত সকলে। দলের প্রতিটি ক্রিকেটার যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে আমরা সাফল্য পাবই। আসরে ২৬-২৯ নভেম্বর রাজকোটে সৌরাষ্ট্র, ৩-৬ ডিসেম্বর আগরতলায় উত্তরাখণ্ড, ১১-১৪ ডিসেম্বর মুম্বাইয়ে মুম্বাই, ১৮-২১ ডিসেম্বর আগরতলায় বিহার এবং ২৬-২৯ ডিসেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে আগরতলায় তামিলনাড়ুর বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে ১৮ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করেছেন। নির্বাচিত দলে রয়েছেন সিদ্ধার্থ দেবনাথ, অর্কজিৎ সাহা, শঙ্খনীল সেনগুপ্ত, দেবজ্যোতি পাল ( অধিনায়ক), অয়ন রায়, নীল দেববর্মা, সন্দীপন দাস, ইস্ত দেবনাথ, আধি দেবনাথ, আকাশ সরকার, দীপ দেব ( সহ অধিনায়ক), আরিফ মিয়া, সোমদেব শীল, রিয়াদ হোসেন, পান্থর দেববর্মা, রায়হান আহমেদ আরমান, নিতিশ কুমার সাহানি এবং তপন ঘোষ। হেড কোচ: জয়ন্ত দেবনাথ, সহকারি কোচ: রাশুদেব দত্ত, ফিজিও সোহাগ চন্দ্র সাহা, ট্রেইনার বাপি বিশ্বাস, ভি ডি ও এনালাইসিস কুন্তল চক্রবর্তী, ম্যানেজার রঞ্জন দত্ত, এবং লজিস্টিক ম্যানেজার কিংশুক চন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *