Tripura Cricket: টি-টোয়েন্টি ক্রিকেটে হোয়াইটওয়াশওয়ে রাজ্যে ফিরছে ত্রিপুরা।

IMG 27cf1b78 0b1c 4cbe 8d18 aef0faeb55af

টিএসএন ডেস্ক, ২২ নভেম্বর।
   জাতীয় ক্রিকেটে লজ্জার দিন ত্রিপুরার। অবনমন হলো রাজ্য দলের। এলিট গ্রুপ থেকে প্লেট গ্রুপে। অনূর্ধ্ব ২৩ বালিকাদের টি ২০ ক্রিকেটের আসর থেকে। রাজকোটের স্যানোসারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে নিজেদের শেষ ম্যাচেও পরাজিত হয় ত্রিপুরা। রাজ্য দল পরাজিত হয়েছে নয় উইকেটে। ত্রিপুরার গড়া ৯৩ রানের জবাবে উড়িষ্যা এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আসরে সবকটি ম্যাচে চেয়ে পরাজিত হয়ে অবনমন হয়েছে নারায়ণ চন্দ্র দেবের মেয়েদের। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিপুরা। শেষ পর্যন্ত মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় রাজ্য দল। রাজ্য দলের পক্ষে ওপেনার অনুষ্কা শীল ৩১ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং অনামিকা দাস ১৭ বল খেলে ১৩ রান করেন। এছাড়া ত্রিপুরার আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। উড়িষ্যার পক্ষে এসবি লরেন্স ১২ রানে তিনটি উইকেট দখল করেন। যেভাবে খেলতে নেমে উড়িষ্যা ১১ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুই ওপেনার তন্ময়ী বেহেরা এবং কৃপা ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে দেন।  তন্ময়ী তেত্রিশ বল খেলে নয়টি বাউন্ডারি ও একটি ওয়ার বাউন্ডারির সাহায্যে ৫৮ রানে এবং দোলনায়িকা আলিপসা বিশাল সাত বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে নয় রানে অপরাজিত থেকে যান। এছাড়া কৃপা সাতাশ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ২৩ রান করেন। ত্রিপুরার পক্ষে অন্বেষা দাস একমাত্র উইকেটে দখল করে। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই আসরে ব্যর্থ হয়েছে ত্রিপুরা। যার খেসার ত দিয়ে অবনমন হয়েছে রাজ্য দলের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *