India -Pakistan Cricket: “দয়া খেলায় মনোযোগ দিন, রাজনীতিতে নয়”।- ভারত – পাক ক্রিকেট নিয়ে বলেছেন সিধু।

Screenshot 2026 11 25 04 04 58 75 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক, ২২ নভেম্বর।।

ফের চালু হোক ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ! রাজনৈতিক মতপার্থক্যের ঊর্দ্ধে খেলাকে রাখার ডাক দিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। সদ্য যুব এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান (India vs Pakistan)। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এমনিতে দুই দলের ক্রিকেট সিরিজ হয় না। শুধুমাত্র বহুদেশীয় টুর্নামেন্টে সাক্ষাৎ হয়। এবার দ্বিপাক্ষিক সিরিজ শুরুর পক্ষে সওয়াল সিধুর।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরশাহীর আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধনে যান। সেখানে তিনি বলেন, “দয়া করে খেলায় মনোযোগ দিন, রাজনীতিতে নয়। সরকার সবসময় রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র সরকারই বলে, ভারত-পাকিস্তান ম্যাচ খেলা যাবে না। কিন্তু যখনই আবার দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে, সম্প্রীতি বাড়বে। তখনই আবার সরকার বলবে, ক্রিকেটের মাধ্যমে দুই দেশকে এক করো।”

উল্লেখ্য, ২০১২-১৩ সালের পর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে নামলেও আর কোনও সিরিজ হয়নি। সেই সফরে একদিনের ম্যাচের সিরিজে জয় পেয়েছিল মিসবা-উল-হকের দল। ড্র হয়েছিল টি-টোয়েন্টি সিরিজ। যদিও মুম্বইয়ের তাজ হামলার পর থেকে ভারত প্রতিবেশী দেশে যায়নি। এমনকী পাকিস্তানে আইসিসি প্রতিযোগিতা খেলতে নারাজ বিসিসিআই। যে কারণে আইসিসি টুর্নামেন্টও হয় হাইব্রিড মডেলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *