Tripura Sports: পূর্ব- উত্তর মুয়েথাই সংস্থার চেয়ারম্যান  রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন।

IMG 20261101 WA0029

টিএসএন ডেস্ক,৩১ অক্টোবর।।

পূর্বোত্তর মুয়েথাই সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ত্রিপুরার উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। দুদিনের ঝটিকা সফরে রাজ্যে এসে মূয়েথাই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল শ্রীরাম চৌধুরী মহাকরণে দেখা করেন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মনের সঙ্গে। এই খেলার উন্নতি এবং প্রসারের জন্য যাবতীয় পর্যালোচনা হয় ওই বৈঠকে। ওই সৌজন্য সাক্ষাৎকারে শ্রীরাম চৌধুরী ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলির মুয়েথাই খেলার সামগ্রিক প্রচার-প্রসার এবং সাংগঠনিক ব্যাপার নিয়ে আলোচনা করেন এবং চেয়ারম্যান পদে যোগদান করার জন্য অনুরোধ করেন। ওই প্রস্তাব সাদরে গ্রহণ করেন উচ্চশিক্ষামন্ত্রী। পাশাপাশি উচ্চশিক্ষামন্ত্রী ত্রিপুরা রাজ্য তথা সমগ্র পূর্ব উত্তর ব্যাপী এই খেলার প্রচার প্রসার এবং সামগ্রিক সহযোগিতার আশ্বাস দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *