টিএসএন ডেস্ক, ১ অক্টোবর।।
এশিয়ান আসর থেকে পদক জয়ের স্বপ্ন ধূলিসাৎ হলো ত্রিপুরার অস্মিতা দে – র। পঞ্চম স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হলো রাজ্য তথা দেশের গর্ব জুডোকারকে। ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে মঙ্গোলিয়ার নারান্তসেটসেগ গানবাতার এর সঙ্গে লড়াই করে হেরে যান অস্মিতা। এবং পঞ্চম স্থান দখল করেন। ৪৮ কেজি বিভাগে । এই বিভাগে স্বর্ণপদক জয় করেন জাপানের মিতসুকি কন্দ। রৌপ্য পদক জয় করেছেন কাজাকিস্তান আবিবা আবুজাকুনোভা। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন তাজাকিস্থানের আখলিয়া মুমিনোভা এবং মঙ্গোলিয়ার নারান্তসেটসেঙ গানবাটার। পদক হাতছাড়া হয়ে হতাশ সোনার মেয়ে অস্মিতা।
Asian Games: এশিয়ান আসর থেকে পদক হাতছাড়া অস্মিতার।

