Tripura Chess: আরাধ্যাকে সংবর্ধিত করল রাজ্য দাবার সংস্থা।

IMG 20261003 WA0066 scaled

টিএসএন ডেস্ক, ১ অক্টোবর।।

ভারত সেরা দাবাড়ু আরাধ্যা দাসকে সংবর্ধনা জানালো রাজ্য দাবা সংস্থা। রাজ্য সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক চিত্তরঞ্জনস্থিত আরাধ্যার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান সোনার মেয়েকে। প্রসঙ্গত পুদুচেরিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবায় অপরাজিতভাবে ভারত সেরা হয়েছিল আরাধ্যা দাস। মঙ্গলবার বিকেলে সংবর্ধিত করা হয় সোনার মেয়েকে। পরে রাজ্য সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক বলেন, অনূর্ধ্ব ১৭ স্কুল দাবা আসরের উদ্বোধনী দিনে আবার সংবর্ধনা জানানো হবে আরাধ্যাকে। ওর দুরন্ত পারফরমেন্সে গর্বিত আমরা। আমরা চাইছি রাজ্য থেকে আরো আরাধ্যা বেরিয়ে আসুক। সেই লক্ষ্যেই কাজ করে চলছি আমরা। প্রসঙ্গত রাজ্যের তৃতীয় দাবাড়ু হিসেবে ভারত সেরা সম্মান অর্জন করেছে অনুজ এবং অঞ্জু রাণীর একমাত্র মেয়ে আরাধ্যা। এর আগে ১৯৯৫ সালে ফ্রি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত , ২০২৫ সালে আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু আরশিয়া দাস ভারতসেরা সম্মান পেয়েছিল। এবার ভারত সেবা সম্মান পেয়ে আরাধ্যা বিশ্ব আসর, এশিয়ান আসর এবং কমনওয়েলথ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *