Tripura Girl Football: সিকিমের সঙ্গে ড্র করেও সাব – জুনিয়র বালিকা ফুটবল থেকে বিদায় ত্রিপুরার।

IMG 20260924 021745

টিএসএন ডেস্ক,২৩ সেপ্টেম্বর।।

সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেলে বিপক্ষকে চূর্ণ-বিচনা করেও জয় পেল না ত্রিপুরা। শুধুমাত্র আক্রমণ ভাগের ফুটবলারদের চূড়ান্ত ব্যর্থতায়। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো রাজ্য দল। সিকিমের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করায় গ্রুপে তৃতীয় স্থান পেল ত্রিপুরা। পাঁচ পয়েন্টে পেয়ে। চার ম্যাচ খেলে। এক ম্যাচ কম খেলে গ্রুপের শীর্ষে সাই। নয় পয়েন্ট পেয়ে। ৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উত্তরাখণ্ড। ছত্তিশগড়ের নারায়ণপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বালিকাদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায়। সাই এর বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গিয়েছিল রাজ্য দল। বুধবার রামকৃষ্ণ মিশন মাঠে নিজেদের শেষ হয়েছে শুরু থেকেই সিকিমকে চেপে ধরেছিল ত্রিপুরা। যে ম্যাচে কম করে হাফ ডজন গোলে জয় পেতে পারত রাজ্য দল সেই ম্যাচ গোলশূন্যভাবে শেষ করে। রাজ্য দলের আক্রম ভাগের ফুটবলার বিজিয়া দেববর্মা একাই কম করে চারটি সহজ বলে সুযোগ নষ্ট করে। এখানেই চাপে পড়ে যায় রাজ্য দল। খেলা শেষে ত্রিপুরা দলের ম্যানেজার পূর্ণিমা দাস টেলিফোনে বলেন, সাই এর বিরুদ্ধে পরাজয়ের ফলে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মেয়েরা। যার খেসারত দিতে হয়েছে এ দিন ম্যাচে। তারপরও অনায়াসে আমরা এই দিন জয় পেতে পারতাম। যদি না সহজ বেশ কয়েকটি সুযোগ হেলায় নষ্ট না হতো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *