Tripura Football: লালবাহাদুর অবৈধ ফুটবলারকে খেলিয়েছে। অভিযোগ ব্লাডমাউথের।

Screenshot 2026 09 15 23 23 07 26 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক,১৫ সেপ্টেম্বর।।
     শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ‘এ’ ডিভিশন ফুটবল লিগে অনিয়মের গুরুতর অভিযোগ তুলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লিগ সাব-কমিটির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাল ব্লাড মাউথ ক্লাব। সোমবার, ১৪ সেপ্টেম্বর আয়োজিত ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার ৩-৩ গোলে ড্র করলেও, তাদের বিরুদ্ধে একজন শাস্তিপাপ্ত তথা অবৈধ খেলোয়াড়কে মাঠে নামানোর অভিযোগ এনেছে ব্লাড মাউথ কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবাদ ফি জমা দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট দাবি করেছে ক্লাবটি। চিঠিতে ব্লাড মাউথ ক্লাবের সভাপতি বিমল কুমার চৌধুরী উল্লেখ করেছেন যে, লালবাহাদুর ব্যায়ামাগারের ৭ নম্বর জার্সিধারী ফুটবলার লালনম সাঙ্গা শৃঙ্খলা সংক্রান্ত নিয়ম ভেঙে এই ম্যাচে অংশ নিয়েছেন। 
নিয়ম লঙ্ঘনের বিস্তারিত অভিযোগ: ব্লাড মাউথ ক্লাবের দাবি অনুযায়ী, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের ১৩.৩ অনুচ্ছেদ অনুসারে পরপর দুই ম্যাচে (৩০ আগস্ট ও ৩ সেপ্টেম্বর) হলুদ কার্ড দেখায় লালনম সাঙ্গা নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচের জন্য স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত হন। কিন্তু ৬ সেপ্টেম্বরের ম্যাচে তাঁকে স্কোয়াডে রাখা হয় এবং পরবর্তী ম্যাচগুলিতেও তিনি অব্যাহতভাবে অংশগ্রহণ করেন। এমনকি ১২ সেপ্টেম্বরের ওয়াকওভার ম্যাচেও এআইএফএফ অনুচ্ছেদ ১৩.৪ ও নোট-৫ অনুযায়ী তাঁর এই শাস্তি মকুব হয়নি, কারণ ম্যাচটি বাস্তবে খেলা হয়নি। ফলে ১৪ সেপ্টেম্বরের ম্যাচেও তিনি অবৈধ খেলোয়াড় হিসেবেই মাঠ নামেন এবং একটি গোলও করেন। এআইএফএফ-এর ৫৭ নম্বর অনুচ্ছেদ এবং ২২.২.৫ অনুচ্ছেদের আইনি বাধ্যবাধকতা তুলে ধরে ব্লাড মাউথ ক্লাব ম্যাচটি তাদের অনুকূলে ৩ পয়েন্টসহ বাজেয়াপ্ত করার এবং প্রতিপক্ষ ক্লাবকে উপযুক্ত জরিমানা করার আর্জি জানিয়েছে।









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *