Tripura Football: চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে টাউন ক্লাবের প্রথম জয়।

Screenshot 2026 09 06 22 51 39 04 6012fa4d4ddec268fc5c7112cbb265e7

টিএসএন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।।
       ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয় রামকৃষ্ণ ক্লাব ও টাউন ক্লাব। রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হয় শহরের উমাকান্ত মিনি স্টেডিয়ামে।
 ম্যাচে রামকৃষ্ণ ক্লাবকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে প্রথম জয় তুলে নেয় টাউন ক্লাব।
    ম্যাচে প্রথমার্ধেই ৩-২ গোলে এগিয়ে যায় টাউন ক্লাব। টাউন ক্লাবের হয়ে ম্যাচের ৮ ও ৩১ মিনিটে জোড়া গোল করে রাফরুচাই মগ।এবং ৩৪ মিনিটে গোল করে বিলাস দেববর্মা। এর ফলে ম্যাচের  ৩-০ গোলে এগিয়ে যায় টাউন ক্লাব।  ৩৯ মিনিটে ম্যাচের নাটকীয় মোড় নেয় । রামকৃষ্ণ ক্লাবের হয়ে প্রথম গোল করেন লাল লিং লুয়া। তখন ম্যাচের ফলাফল হয় ৩-১। টাউন ক্লাব এই গোলের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের কাউন্টার অ্যাটাকে যায় রামকৃষ্ণ। ম্যাচের ৪৫ মিনিটে তুহিবা সিংয়ের গোল থেকে আবারও ব্যবধান কমিয়ে নেয় রামকৃষ্ণ। অর্থাৎ তখন ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-২। ম্যাচে সমতায় ফিরে আসার সুবর্ণ সুযোগ পেয়েছিলো রামকৃষ্ণ। কিন্তু কাজে লাগাতে পারে নি।প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় রামকৃষ্ণ ক্লাবের অধিনায়ক লালভেনজা ডারলং। প্রথমার্ধ শেষ হয় ৩-২ গোলে।
     দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জ্বলে উঠে টাউন ক্লাব।
দ্বিতীয়ার্ধে  ২৫ ও ৩০ মিনিটে  আরো দুটি গোল করে ম্যাচে ব্যবধান বাড়িয়ে ৫-২ করে নেয়। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে দলের হয়ে গোল করে বিলাস দেববর্মা এবং ৩০ মিনিটে রাফ রুচাই মগ গোল করে তার হ্যাট্রিক পূরণ করে। ম্যাচের শেষ বাঁশি বেজে ওঠার আগ পর্যন্ত রামকৃষ্ণ ক্লাবের আক্রমণ ভাগের ফুটবলাররা, টাউন ক্লাবের রক্ষণ ভাগে চির ধরাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ৫-২ গোলে জয় পায় টাউন ক্লাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *